Monday, July 13, 2015

যে কোন ফাইল শেয়ারিং সাইট হতে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরি করা

বর্তমান সময়ের সেরা কিছু ফাইল শেয়ারিং সাইট (গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, ড্রপবক্স এবং কপি.কম) থেকে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী করার সব চেয়ে সহজ উপায় সম্বলিত আমার আজকের পোস্ট। তবে পোস্ট শুরু করার পূর্বে আমি এতটুকু অনুমান করে নিচ্ছি যে বিভিন্ন ফাইল শেয়ারিং সাইটে কীভাবে ফাইল আপলোড করতে হয় এবং ডাউনলোড করতে হয় সেটা জানেন। কারন সেটা না জানলে আজকের পোস্টটি মূল্যহীন হয়ে যাবে।

গুগল ড্রাইভে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী

গুগল ড্রাইভ হলো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ফাইল শেয়ারিং প্লাটফর্ম। গুগল ড্রাইভ গুগল এর একটি সেবা বিধায় এটা নিয়ে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হচ্ছেনা। একটা গুগল ড্রাইভে প্রায় ১৫ গিগাবাইট ডাটা ফ্রি পাওয়া যায়। যাহোক, ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরীর জন্য নিচের নির্দেশনা অনুসরন।
  • যেকোন একটা ফাইল আপলোড করুন এবং আপলোড কমপ্লিট হলে সেটার উপর রাইট ক্লিক করে শেয়ার করুন। আপনি শেয়ারিং এর জন্য একটি URL পাবেন। চিত্রে দেখানো নির্দেশনার মতো খেয়াল রাখবেন যেন ফাইলটি পাবলিক করা থাকে। এবার URL টি কপি করুন। আপনার আসল কাজ শুরু হবে এখন।

  • ইমেজে নির্দেশিত URL টিতে লক্ষ্য করুন। এখানে "https://drive.google.com/file/d/" লেখাটির পরে এবং /edit?usp=sharing এর আগে পর্যন্ত একটি ইউনিক আইডি আছে। যেমন আমার এই চিত্রে  0B4pXonK4DQR5cFI0N3lHa2pSNEU আইডিটা আছে। আমাদের শুধুমাত্র এই আইডিটা লাগবে।
  • এখন আমাদের ফাইলের আইডিটা নিচের লিংকের FILE_ID এর জায়গায় পেস্ট করুন। তাহলেই ডাইরেক্ট লিংক তৈরী হয়ে যাবে।
"https://drive.google.com/uc?export=download&id=FILE_ID"
  • তারমানে ডাইরেক্ট ডাউনলোড লিংকটি হবে ঠিক নিচের মতো।
"https://drive.google.com/uc?export=download&id=0B4pXonK4DQR5cFI0N3lHa2pSNEU"
  • এই লিংক আপনি এখন যেকোন জায়গায় শেয়ার করতে পারবেন। যে কেউ যদি উপরের লিংকে ক্লিক করে তাহলে গুগল ড্রাইভ উইন্ডো চালু না হয়ে ফাইলটি সরাসরি ডাউনলোড হওয়া শুরু করবে।

মাইক্রোসফট ওয়ান ড্রাইভে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী

আরও একটি জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট হলো মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ। ৭ গিগাবাইট ফ্রি ফাইল শেয়ারিং এর সুবিধা যুক্ত এই সাইটটি মাইক্রোসফটের প্রত্যেকটা সেবার মতোই ব্যবহারকারীদের মন জয় করেছে। এবার আমরা দেখবো কীভাবে ওয়ান ড্রাইভের শেয়ার করা যেকোন ফাইলকে এক ক্লিকে ডাউনলোড করতে পারি।
  • যেকোন একটা ফাইল আপলোড করুন এবং আপলোড কমপ্লিট হলে সেটার উপর রাইট ক্লিক করে শেয়ার করুন। অবশ্যই খেয়াল রাখবেন যেন ফাইলটি পাবলিক করা থাকে।

  • এবার Create Link এ ক্লিক করলে আপনি একটি URL পাবেন। মনে করি আপনার URL টি নিচের মতোন।
"https://onedrive.live.com/redir?resid=E61579C74A54100D%21166"
  • ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী করার জন্য কাজ খুবই অল্প। শুধুমাত্র redir? কথাটিকে download? দিয়ে রিপ্লেস করে দিন। এবার আপনার ফাইনাল লিংক হবে নিচের মতো যাতে ক্লিক করলেই অটোমেটেক ফাইল ডাউনলোড শুরু হবে।
"https://onedrive.live.com/download?resid=E61579C74A54100D%21166"

কপি.কম থেকে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী

এর আগে বর্ণিত গুগল ড্রাইভ কিংবা মাইক্রোসফট ওয়ান ড্রাইভে তৈরী করা ডাইরেক্ট লিংকগুলোতে ক্লিক করার পর ফাইল ডাউনলোড হতে কয়েক সেকেন্ড সময় লাগে। যদিও এটা খুব বেশি না তবে আমি চাচ্ছি ডাউনলোড লিংকে ক্লিক করা মাত্র যেন ডাউনলোড শুরু হয়। কপি.কম থেকে শেয়ার করা ফাইলগুলোর জন্য আপনি এই সুবিধাটা পাবেন। ১৫ জিবি ফ্রি স্পেস এর এই কপি.কম তাই আমার কাছে সব চেয়ে ফেবারিট। চলুন তাহলে দেখে নেই কীভাবে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী করা যাবে।
  • যেকোন একটা ফাইল আপলোড করুন এবং আপলোড কমপ্লিট হলে সেটার উপর রাইট ক্লিক করে শেয়ার করুন। তারপর নিচের চিত্রের মতো করে URL টি কপি করে নিন। আমাদের কপি করা URL টি হলো - "https://copy.com/TOQYaOLGfQqY"।

  • এবার কপি করা URL ব্রাউজারে পেস্ট করুন এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে এড্রেসবারে একটা নতুন URL পাবেন। এবার নতুনটি কপি করে রেখে পুরাতনটাকে ভুলে যেতে পারেন। মনে করি নতুন URL টি নিচের মতো।
"https://www.copy.com/s/TOQYaOLGfQqY/Alienware%20Eclipse%20Icons.zip"
  • এবার URL টি থেকে লাল চিহিৃত অংশগুলো মুছে ফেলুন। খেয়াল রাখবেন প্রত্যেকটা URL এ এরকম যতো অংশ পাবেন সবগুলো মুছে ফেলতে হবে। নতুন URL টি দেখতে নিচের মতো হবে। এটাই আপনার ডাইরেক্ট ডাউনলোড লিংক যাতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।
"http://copy.com/TOQYaOLGfQqY/Alienware%20Eclipse%20Icons.zip"

ড্রপবক্সে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী

ব্যক্তিগতভাবে ফাইল শেয়ারিং এর জন্য ড্রপবক্স খুব জনপ্রিয় একটি ফাইল শেয়ারিং সাইট। এখানে বিনামূল্যে ২জিবি ডাটা দেওয়া হয়। তবে কাউকে রেফার করলে তার জন্য দুজন ব্যক্তিই অতিরিক্ত ৫০০ মেগাবাইট করে ডাটা বোনাস হিসাবে পায়। অধিক পরিমাণ ডাটা শেয়ারের ক্ষেত্রে ব্যান্ডউইথ লিমিট থাকলেও সাধারন মানুষের কাছে ড্রপবক্স অনেক গুরুত্বপূর্ণ। আমি নিজেও ড্রপবক্স দিয়ে প্রথম ফাইল শেয়ারিং শুরু করি। যাহোক, এবার আসল কথায় আসি। আমরা এখন দেখবো কীভাবে ড্রপবক্সে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী করা যায়।
  • যেকোন একটা ফাইল আপলোড করুন এবং আপলোড কমপ্লিট হলে নিচের চিত্রের মতো সেটার উপর রাইট ক্লিক করে শেয়ার লিংক নির্বাচন করুন। তাহলে আপনার কম্পিউটারের ক্লিপবোর্ডে লিংকটি কপি হয়ে যাবে। মনে করি আমাদের লিংকটি নিচের মতো।
"www.dropbox.com/s/qmocfrco2t0d28o/Fluffbeast.docx"

  • ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী করার জন্য শুধুমাত্র লাল চিহিৃত অংশ অর্থাৎ "www.dropbox.com" লেখাটিকে "dl.dropboxusercontent.com" দিয়ে রিপ্লেস করে দিন। ব্যাস, আপনার ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী। যেটা দেখতে নিচের মতো হবে।
"https:// dl.dropboxusercontent.com/s/qmocfrco2t0d28o/Fluffbeast.docx"

অন্যন্য যেকোন ফাইলের ডাইরেক্ট লিংক শেয়ার

অন্যন্য কিছু জিনিস ডাউনলোডের জন্য যখন আপনি ডাইরেক্ট লিংক শেয়ার করতে চাইবেন তখন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করতে পারেন। অধিকাংশ ফাইল ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার লিংক থেকে ডাইরেক্ট ডাউনলোড করা যাবে। সুতরাং ডাইরেক্ট লিংকের জন্য নিচের নির্দেশনা অনুসরণ করুন।
  • প্রথমে কোন কিছু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করুন। ডাউনলোড শুরু হওয়ার পরে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের মেইন উইন্ডো হতে উক্ত ফাইলের লিংকের উপর ডাবল ক্লিক করুন।

  • এবার দেখবেন নিচের চিত্রে চিহিৃত জায়গায় উক্ত ফাইলের ডাইরেক্ট লিংক দেখা যাচ্ছে।

আশা করছি আপনারা সফলভাবে কাজটি করতে পেরেছেন। তবে আইডিএম লিংক প্রায় সবার জন্য উপযোগী। তবে দুই একটা ব্যতিক্রম আছে। (কালেক্টেড)

Have you any problem? Feel free to ask. Have you any feedback? please let me know. Ultimately comment below...

Tuesday, June 9, 2015

স্পর্শকাতর গোপন ছবি, ভিডিও কিংবা অন্যান্য ফাইল বা ফোল্ডার অনলাইনে যেভাবে নিরাপদে রাখবেন

স্পর্শকাতর গোপন ছবি, ভিডিও কিংবা অন্যান্য ফাইল বা ফোল্ডার অনলাইনে যেভাবে নিরাপদে রাখবেন

অনলাইনে স্পর্শকাতর, গোপন বা প্রাইভেট কনটেন্ট/ফাইল/ফোল্ডার রাখার নিরাপদ জায়গা হল ক্লাউড স্টোরেজ ড্রপবক্স। এখানে আপনি যে কোন ফাইল সংরক্ষন বা শেয়ার করতে পারবেন।
ড্রপ-বক্স ব্যবহার করার প্রধান কারণ হলঃ এর সাহায্যে কোন ঝামেলা ছাড়াই ফাইল দ্রুত আপলোড এবং শেয়ার করার সুবিধা, যা অন্য কোন-খানে সম্ভব না, ফাইল ডাউনলোডের ক্ষেত্রে মিডিয়া ফায়ারের মত বিরক্তি
কর বিজ্ঞাপন ও ক্যাপচা নেই।
বেশির ভাগ ফাইল শেয়ারিং সাইটে নিদিষ্ট সময় পর অটোম্যাটিক্যালি ফাইল/ডকুমেন্ট ডিলিট হয়ে যায়। কিন্তু ড্রপ-বক্সে ফাইল ডিলিট/নষ্ট হবে না।
অন্যান্য শেয়ারিং সাইটে আপলোডের ক্ষেত্রে আপনাকে লিমিট বেঁধে দেবে, কিন্তু ডপ-বক্সে আপলোড করা ফাইলে কোন লিমিটেশন নাই।
অটো রিজিউম আপলোড। আপনি ইচ্ছা করলে ম্যানুয়ালি পজ/রিজিউম করে ফাইল আপলোড করতে পারবেন।

এছাড়া ডেক্সটপ ও মোবাইল অ্যাপ থাকার জন্য কাজটা আরও সহজ হয়ে গিয়েছে। এখন জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ সিস্টেমে ফাইল আপলোড করতে পারবেন।
ড্রপবক্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে- এর লিনাক্স ভার্সন, ম্যাক ভার্সন এমনকি মোবাইল ভার্সনও রয়েছে।
সব কথার এক কথা হলঃ ড্রপ-বক্স হচ্ছে একটি বিশ্বস্ত নাম যেখানে আপনার ফাইলগুলো নিরাপদে থাকবে।

যারা ড্রপ-বক্স সম্পর্কে কিছুই জানেন না। তাদের জন্য বাড়তি কয়েক লাইন লিখলামঃ
মনে করুন, আপনের কিছু প্রয়োজনীয় ফাইল আছে যেগুলো নিয়ে আপনি চিন্তিত, সিকিউরড কোনও জায়গা খুঁজছেন রাখার জন্য। কিন্তু কোনও নিরাপদ বা বিশ্বস্ত জায়গা পাচ্ছেন না।
তাহলে কি করবেন? তাহলে আপনি অনলাইন (ক্লাউড) স্টোরেজ ড্রপ বক্সে রাখতে পারবেন।
সহজ ভাষায়, ড্রপ-বক্স হল একটি ক্লাউড সার্ভিস যেখানে আপনি আপনার ফাইলগুলো আপলোড করে রাখতে পারবেন এবং খুব সহজে এই ফাইল্পগুলো আপনার গ্রাহক, বন্ধু, ফোরাম, ফেসবুক, বিভিন্ন গ্রুপ বা ব্লগে শেয়ার করতে পারবেন লিংক দিয়ে।
যাদের সাথে লিংক শেয়ার করবেন তারা সহযেই ডাউন-লোড করে নিতে পারবে। ড্রপ-বক্স ২.৫ গিগাবাইট বিনামূল্যে দেয় (১৮+ জিবি বোনাস নেয়া যায়)।

যেভাবে ড্রপ-বক্সে রেজিস্টার করবেন:
ড্রপ-বক্সে রেজিস্ট্রেশন করার জন্য এখানে ক্লিক করুন । রেজিস্টার করা হলে অবশ্যই ড্রপ-বক্স এর ডেক্সটপ ক্লায়েন্টটি ডাউন-লোড করুন এবং ইন্সটল করে লগইন করুন। অনেক সময় একটু কনফিগার করতে হতে পারে, কিন্তু ব্যাপারটা খুবই সহজ তাই আর বিস্তারিত বললাম না।
আপনি যদি আমার রেফারেন্স নিয়ে ড্রপ-বক্সে রেজিস্টার করেন, তাহলে ৫০০ মেগাবাইট বোনাস পাবেন। আমার রেফারেন্স নিয়ে রেজিস্টার করতে এখানে ক্লিক করুন। যারা মনযোগ দিয়ে পড়েছেন তারা হয়ত খেয়াল করেছেন যে, ১৮+ জিবি বোনাস নেয়া যায়। কেউ কেউ আবার হয়ত কমেন্ট করার প্রিপারেশন নিয়ে নিয়েছেন যে, কিভাবে বোনাস ১৮+ জিবি নেয়া যাবে!
তাহলে শোনেনঃ আমি আপনাকে উপরে যে রেফারেন্স লিংক দিয়েছি, সেই লিংকের মাধ্যমে রেজিস্টার করলে আপনি যেমন ৫০০ মেগাবাইট বোনাস পাবেন আমিও তেমনি ৫০০ মেগাবাইট বোনাস পাবো। এভাবে আপনি রেজিস্টার করে অন্যদের সেই লিংক দিয়েও ৫০০ মেগাবাইট করে নিতে পারবেন। এভাবে আপনের রেফারেন্সে প্রতি একজনের জন্য ৫০০ মেগাবাইট পাবেন। অর্থাৎ, আপনের রেফারেন্স নিয়ে যদি ১০জন রেজিস্টার করে তাহলে আপনি ৫ জিবি বোনাস পাবেন। এভাবে ১৮+ জিবি নিতে পারবেন।
ভাবছেন কোন কিছু ড্রপ-বক্সে কেমনে আপলোড করবেন? দুঃচিন্তার কোন কারণ নেই । ফেবুতে কিংবা সামুতে ফটো আপলোড করা যত সহজ, ড্রপ-বক্সে কোন ফাইল আপলোড করা তার চেয়েও সহজ।
ডেক্সটপ ক্লায়েন্টটি ডাউন-লোড করে ইন্সটল হয়ে গেলে কোন ফাইল জাস্ট ড্রাগ করে ড্রপ-বক্সের উপর ছেড়ে দিন ব্যাস আপলোড হয়ে যাবে। আপনি যদি মনে করেন ডেক্সটপ ক্লায়েন্ট ডাউনলোড করা আপনের কাছে বিরক্তিকর, তাহলে ডাইরেক্ট ড্রপবক্সে গিয়েও ফাইল বা ডকুমেন্ট আপলোড করতে পারবেন।

ড্রপবক্সে ইচ্ছামতো ফোল্ডার আপ ক্রিয়েট করা যায়।ড্রপবক্সের কিছু ব্যবহার রয়েছে। যেমন-

পাবলিক ফোল্ডার: এ ফোল্ডারে যে সব ফাইল রাখবেন তার জন্য আলাদা আলাদা লিংক কালেক্ট করতে পারবেন লিংকগুলো শেয়ার করতে পাবেন আপনার গ্রাহক বা বন্ধুদের জন্য। করতে হলে প্রথমে Public ফোল্ডারে কিছু রাখুন এবং ফাইলটির উপরে মউস রেখে ডান বাটন ক্লিক করে Dropbox < Public Gallery Link এ ক্লিক করুন। তারপর লিংকটি ব্রাউজারে দিয়ে প্রবেশ করুন। সুন্দর ভাবে গ্যালারিটা দেখতে পাবেন।

ছবির অ্যালবাম: এ ফোল্ডারে আপনি ফটো অ্যালবাম বানাতে পারবেন। Photos এর মধ্যে আপনি একটি ফোল্ডার ক্রিয়েট করুন My Album নামে।তারপর এর মধ্যে কিছু ছবি রাখুন এবং আপলোড হতে কিছু সময় দিন।এরপর My Album ফোল্ডারটির উপর রাইট ক্লিক করুন Dropbox < Public Gallery Link এ ক্লিক করুন। তারপর লিংকটি ব্রাউজারে দিয়ে প্রবেশ করুন। সুন্দর ভাবে গ্যালারিটা দেখতে পাবেন।

সাধারন ফোল্ডার: ড্রপবক্সে AVision নামে একটি ফোল্ডার আছে, এটি একটি শেয়ার্ড ফোল্ডার, পাবলিক ফোল্ডার না। এ ফোল্ডারটি কিছু ব্যক্তিদের (অবশ্যই ড্রপবক্স ব্যবহারকারী) মধ্যে শেয়ার করা আছে। যার ফলে এ ফোল্ডারে যা রাখি তা শেয়ার্ড ব্যবহারকারীদের কম্পিউটারের ড্রপবক্সে পৌছে যায়। ফোল্ডার শেয়ার করার জন্য ফোল্ডারে রাইট ক্লিক করে Dropbox < Share this folder –এ ক্লিক করুন। ব্রাউজারে নিয়ে যাবে, লগইন করুন তারপর একটি স্ক্রিনশট দেখতে পাবেন, এখানে বক্স যার সাথে শেয়ার্ করতে চান তার ই-মেইল অ্যাড্রেসটি লিখুন। Share this Folder –এ ক্লিক করুন,ব্যস আপনার বন্ধুটি ডেক্সটপেই একটি নোটিফিকেশন এবং মেইল পাবে। অ্যাকসেপ্ট করলেই ফোল্ডারটি শেয়ার হয়ে যাবে। একটি ফোল্ডার একাধিক মানুষের সঙ্গে শেয়ার করতে পারবেন।

Have you any problem? Feel free to ask. Have you any feedback? please let me know. Ultimately comment below...

Wednesday, May 13, 2015

যেকারণে সবকিছু বাদ দিয়ে আপনাকে ড্রপ-বক্স ব্যবহার করতেই হবে

যেকারণে সবকিছু বাদ দিয়ে আপনাকে ড্রপ-বক্স ব্যবহার করতেই হবে

ড্রপ-বক্স ব্যবহার করার প্রধান কারণ হলঃ এর সাহায্যে কোন ঝামেলা ছাড়াই ফাইল দ্রুত আপলোড এবং শেয়ার করার সুবিধা, যা অন্য কোন-খানে সম্ভব না, ফাইল ডাউনলোডের ক্ষেত্রে মিডিয়া ফায়ারের মত বিরক্তিকর বিজ্ঞাপন ও ক্যাপচা নেই।
বেশির ভাগ ফাইল শেয়ারিং সাইটে নিদিষ্ট সময় পর অটোম্যাটিক্যালি ফাইল/ডকুমেন্ট ডিলিট হয়ে যায়। কিন্তু
ড্রপ-বক্সে ফাইল ডিলিট/নষ্ট হবে না।
অন্যান্য শেয়ারিং সাইটে আপলোডের ক্ষেত্রে আপনাকে লিমিট বেঁধে দেবে, কিন্তু ডপ-বক্সে আপলোড করা ফাইলে কোন লিমিটেশন
নাই।
অটো রিজিউম আপলোড। আপনি ইচ্ছা করলে ম্যানুয়ালি পজ/রিজিউম করে ফাইল আপলোড করতে পারবেন।
এছাড়া ডেক্সটপ ও মোবাইল অ্যাপ থাকার জন্য কাজটা আরও সহজ হয়ে গিয়েছে। এখন জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ সিস্টেমে ফাইল আপলোড করতে পারবেন।
ড্রপবক্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে- এর লিনাক্স ভার্সন, ম্যাক ভার্সন এমনকি মোবাইল ভার্সনও রয়েছে।
সব কথার এক কথা হলঃ ড্রপ-বক্স হচ্ছে একটি বিশ্বস্ত নাম যেখানে আপনার ফাইলগুলো নিরাপদে থাকবে।

যারা ড্রপ-বক্স সম্পর্কে কিছুই জানেন না। তাদের জন্য বাড়তি কয়েক লাইন লিখলামঃ
মনে করুন, আপনের কিছু প্রয়োজনীয় ফাইল আছে যেগুলো নিয়ে আপনি চিন্তিত, সিকিউরড কোনও জায়গা খুঁজছেন রাখার জন্য। কিন্তু কোনও নিরাপদ বা বিশ্বস্ত জায়গা পাচ্ছেন না।
তাহলে কি করবেন? তাহলে আপনি অনলাইন (ক্লাউড) স্টোরেজ ড্রপ বক্সে রাখতে পারবেন।
সহজ ভাষায়, ড্রপ-বক্স হল একটি ক্লাউড সার্ভিস যেখানে আপনি আপনার ফাইলগুলো আপলোড করে রাখতে পারবেন এবং খুব সহজে এই ফাইল্পগুলো আপনার গ্রাহক, বন্ধু, ফোরাম, ফেসবুক, বিভিন্ন গ্রুপ বা ব্লগে শেয়ার করতে পারবেন লিংক দিয়ে।
যাদের সাথে লিংক শেয়ার করবেন তারা সহযেই ডাউন-লোড করে নিতে পারবে। ড্রপ-বক্স ২.৫ গিগাবাইট বিনামূল্যে দেয় (১৮+ জিবি বোনাস নেয়া যায়)।

যেভাবে ড্রপ-বক্সে রেজিস্টার করবেন:
ড্রপ-বক্সে রেজিস্ট্রেশন করার জন্য এখানে ক্লিক করুন । রেজিস্টার করা হলে ড্রপ-বক্স এর ডেক্সটপ ক্লায়েন্টটি ডাউন-লোড করুন এবং ইন্সটল করে লগইন করুন। অনেক সময় একটু কনফিগার করতে হতে পারে, কিন্তু ব্যাপারটা খুবই সহজ তাই আর বিস্তারিত বললাম না।

আপনি যদি আমার রেফারেন্স নিয়ে ড্রপ-বক্সে রেজিস্টার করেন, তাহলে ৫০০ মেগাবাইট বোনাস পাবেন। আমার রেফারেন্স নিয়ে রেজিস্টার করতে এখানে ক্লিক করুন। যারা মনযোগ দিয়ে পড়েছেন তারা হয়ত খেয়াল করেছেন যে, ১৮+ জিবি বোনাস নেয়া যায়। কেউ কেউ আবার হয়ত কমেন্ট করার প্রিপারেশন নিয়ে নিয়েছেন যে, কিভাবে বোনাস ১৮+ জিবি নেয়া যাবে!
তাহলে শোনেনঃ আমি আপনাকে উপরে যে রেফারেন্স লিংক দিয়েছি, সেই লিংকের মাধ্যমে রেজিস্টার করলে আপনি যেমন ৫০০ মেগাবাইট বোনাস পাবেন আমিও তেমনি ৫০০ মেগাবাইট বোনাস পাবো। এভাবে আপনি রেজিস্টার করে অন্যদের সেই লিংক দিয়েও ৫০০ মেগাবাইট করে নিতে পারবেন। এভাবে আপনের রেফারেন্সে প্রতি একজনের জন্য ৫০০ মেগাবাইট পাবেন। অর্থাৎ, আপনের রেফারেন্স নিয়ে যদি ১০জন রেজিস্টার করে তাহলে আপনি ৫ জিবি বোনাস পাবেন। এভাবে ১৮+ জিবি নিতে পারবেন।

ভাবছেন কোন কিছু ড্রপ-বক্সে কেমনে আপলোড করবেন? দুঃচিন্তার কোন কারণ নেই :D । ফেবুতে কিংবা সামুতে ফটো আপলোড করা যত সহজ, ড্রপ-বক্সে কোন ফাইল আপলোড করা তার চেয়েও সহজ।
ডেক্সটপ ক্লায়েন্টটি ডাউন-লোড করে ইন্সটল হয়ে গেলে কোন ফাইল জাস্ট ড্রাগ করে ড্রপ-বক্সের উপর ছেড়ে দিন ব্যাস আপলোড হয়ে যাবে। আপনি যদি মনে করেন ডেক্সটপ ক্লায়েন্ট ডাউনলোড করা আপনের কাছে বিরক্তিকর, তাহলে ডাইরেক্ট ড্রপবক্সে গিয়েও ফাইল বা ডকুমেন্ট আপলোড করতে পারবেন।

ড্রপবক্সে ইচ্ছামতো ফোল্ডার আপ ক্রিয়েট করা যায়।ড্রপবক্সের কিছু ব্যবহার রয়েছে। যেমন-

পাবলিক ফোল্ডার: এ ফোল্ডারে যে সব ফাইল রাখবেন তার জন্য আলাদা আলাদা লিংক কালেক্ট করতে পারবেন লিংকগুলো শেয়ার করতে পাবেন আপনার গ্রাহক বা বন্ধুদের জন্য। করতে হলে প্রথমে Public ফোল্ডারে কিছু রাখুন এবং ফাইলটির উপরে মউস রেখে ডান বাটন ক্লিক করে Dropbox
ছবির অ্যালবাম: এ ফোল্ডারে আপনি ফটো অ্যালবাম বানাতে পারবেন। Photos এর মধ্যে আপনি একটি ফোল্ডার ক্রিয়েট করুন My Album নামে।তারপর এর মধ্যে কিছু ছবি রাখুন এবং আপলোড হতে কিছু সময় দিন।এরপর My Album ফোল্ডারটির উপর রাইট ক্লিক করুন Dropbox < Public Gallery Link এ ক্লিক করুন। তারপর লিংকটি ব্রাউজারে দিয়ে প্রবেশ করুন। সুন্দর ভাবে গ্যালারিটা দেখতে পাবেন।

সাধারন ফোল্ডার: ড্রপবক্সে AVision নামে একটি ফোল্ডার আছে, এটি একটি শেয়ার্ড ফোল্ডার, পাবলিক ফোল্ডার না। এ ফোল্ডারটি কিছু ব্যক্তিদের (অবশ্যই ড্রপবক্স ব্যবহারকারী) মধ্যে শেয়ার করা আছে। যার ফলে এ ফোল্ডারে যা রাখি তা শেয়ার্ড ব্যবহারকারীদের কম্পিউটারের ড্রপবক্সে পৌছে যায়। ফোল্ডার শেয়ার করার জন্য ফোল্ডারে রাইট ক্লিক করে Dropbox < Share this folder –এ ক্লিক করুন। ব্রাউজারে নিয়ে যাবে, লগইন করুন তারপর একটি স্ক্রিনশট দেখতে পাবেন, এখানে বক্স যার সাথে শেয়ার্ করতে চান তার ই-মেইল অ্যাড্রেসটি লিখুন। Share this Folder –এ ক্লিক করুন,ব্যস আপনার বন্ধুটি ডেক্সটপেই একটি নোটিফিকেশন এবং মেইল পাবে। অ্যাকসেপ্ট করলেই ফোল্ডারটি শেয়ার হয়ে যাবে। একটি ফোল্ডার একাধিক মানুষের সঙ্গে শেয়ার করতে পারবেন। এতক্ষন কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ :)

Have you any problem? Feel free to ask. Have you any feedback? please let me know. Ultimately comment below...