Saturday, October 26, 2019

ইন্টারভিউয়ের সময় কিছু ভুল যা এড়ানো দরকার


আপনি যখন চাকরির ইন্টারভিউ দিতে যান তখন আপনাকে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আপনি যখন উত্তর দিতে শুরু করেন তখন আপনার নিজের অজান্তেই কিছু ভুল হয়ে যায়। তখন শুধুমাত্র সেই ভুলের জন্য আপনাকে রিজেক্ট করে দিতে পারে। তাই আপনাকে এইসব ভুল এড়িয়ে চলতে হবে। আজ আমি আপনাদের এমন কিছু ইন্টারভিউ হলে ভুলের কথা বলব যা আপনাকে তাড়াতাড়ি ছাড়তে হবে। তো চলুন দেখে আসি।


আপনার সকল ভুলের মধ্যে রয়েছে দেরি করা। যারা আপনার ইন্টারভিউ নিচ্ছে তারা যদি আপনাকে কোন প্রশ্ন করে এবং আপনি উত্তরটা সাথে সাথে না দিয়ে দেরি করে দিলেন এটা তাদের পছন্দ নয় বা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তারা প্রশ্ন করার সাথে সাথে আপনাকে উত্তর দিতে হবে।তবে তারাই আপনাকে চাকরিতে নেবে।আর আপনাকে কোন প্রশ্ন করা হলে আপনার যদি সেই প্রশ্নের উত্তর জানা না থাকে তাহলে আপনি চুপ করে থাকবেন না বা পারিনা বলবেন না। আপনি যা পারেন যতটুকু পারেন আপনি তাদের তা বলুন এবং আপনি ইন্টারভিউ দিতে কখনো দেরি করে যাবেন না দেরি হলেও বলবেন না যে ট্রাফিক জাম ছিল গাড়ি পাইনি ইত্যাদি। আপনি বলতে পারেন যে সরি আর কখনো দেরি হবে না ইত্যাদি। তাই আপনাকে সব সময় মতো কাজ করতে হবে দেরি করলে চলবে না।


আরেকটি ভুল হল আপনার ফোন বন্ধ রাখা কোম্পানি থেকে অনেক ধরনের আপডেট আসে। তখন যদি আপনার ফোন বন্ধ থাকে তাহলে আপনি সেই আপডেট টি পাবেন না। সে আপডেটটি হতে পারে কোম্পানির কাজ নিয়ে। আপনি যদি আপডেট টা না পান তাহলে আপনি সেই কাজটি করতে পারবেন না।আর না করার ফলে আপনাকে কাজ থেকে বহিষ্কারও করা হতে পারে। আপনাকে কোম্পানির লোকেরা কল করে বলতে পারে যে কোম্পানি আপনাকে কি কাজ দিয়েছে। আপনার ফোন যদি বন্ধ থাকে তাহলে আপনি আর সেই কাজটি পাবেন না ফলে আপনার চাকরিটা চলে যেতে পারে তাই আপনার কাজ হবে আপনার ফোনটা খোলা রাখা। কিন্তু অবশ্যই ইন্টারভিউ রুমে গিয়ে আপনাকে ফোন বন্ধ করে রাখতে হবে না হলে ফোন সাইলেন্ট করে রাখতে হবে। কেননা ইন্টারভিউ রুমে বসে যদি আপনার ফোনে কল আসে তাহলে যারা আপনার ইন্টারভিউ নিচ্ছে তারা ডিস্টার্ব বোধ করবে। আর তারা চাইলে আপনাকে রিজেক্ট করে দিতে পারে তো সাবধান।


আপনার অন্য সব ভুলের মধ্যে রয়েছে নিস্তেজ হ্যান্ডশেক। মানে হল আপনার ইন্টারভিউ শেষে আপনি যখন তাদের সাথে হ্যান্ডশেক করেন তখন আপনার হ্যান্ডসেট টা হবে একদম স্ট্রং। আপনি যদি দুর্বলদের মতো তাদের সাথে হ্যান্ডশেক করেন তাহলে তাদের কাছে এটা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। আপনার একটা হ্যান্ডশেক তাদের জানিয়ে দেবে আপনি কেমন মানুষ অলস নাকি কর্মঠ। আপনার দ্বারা যতোটুকু সম্ভব আপনি করুন এবং রুম থেকে বেরিয়ে আসুন।



যদি আপনার ইন্টারভিউ আপনার বন্ধু নেয় তাহলে আপনি তার সাথে যেভাবে সচরাচর কথা বলেন সেভাবে কথা বলবেন না। আপনার মনে রাখতে হবে যে আপনি এখন ইন্টারভিউ হলে আছেন এবং আপনার সামনে আপনার বন্ধু নয় ইন্টারভিউয়ার বসে আছে। আপনাকে একজন প্রফেশনাল দের মতো কথা বলতে হবে।



আপনি আপনার শরীরের ভাষা ঠিক করুন আমাদের বেশিরভাগ মানুষের এখানে বেশি ভুল হয়ে থাকে তো আমাদের এটাকে বাদ দিতে হবে। আমাদের সব সময় শরীরের ভাবভঙ্গি ঠিক রাখতে হবে। এই ভুলটা জন্য আমাদের মধ্যে অনেকের চাকরি হয় না। তো সাবধান আমরা প্রায় লোকেরাই জানিনা যে ইন্টারভিউয়ার আমাদের পোশাকের উপর নজর দেয়। আমরা কেমন পোশাক পড়লাম। এখানে আমাদের করণীয় আমরা সাদা শার্ট ও কালো প্যান্ট পড়ে ইন্টারভিউ হলে যাব যাতে আপনাকে দেখে বুঝা যায় যে আপনি একজন ভদ্র মানুষ।



অধিকাংশ লোকে ভুল করে যে থ্যাংক ইউ না বলে বেরিয়ে আসে ও থ্যাংক ইউ সাথে অনেক কিছু বলে এটা একদম ঠিক কাজ না। আপনি রুম থেকে বের হওয়ার সময় তাদের শুধু থ্যাঙ্ক ইউ বলবেন ও একটু হাসি দিবেন এর বেশি কিছু করার দরকার নেই। এতোটুকু করলেই হবে।

 তো এই ছিল কিছু ইন্টারভিউ দেওয়ার সময় ভুল যা আমাদের করা একদমই ঠিক না। এগুলো ইগনর করলেই আপনি ইন্টারভিউতে উত্তীর্ণ হতে পারবেন।

0 komentar

Post a Comment