Wednesday, July 22, 2015

ফেসবুকের নতুন চমকঃ ব্লক লিস্টের পর এবার রিস্ট্রিকটেড লিস্ট

ফেসবুক ইউজ করেন অথচ ব্লক লিস্টের নাম শুনেন নি এরকম ব্যাবহারকারী আপনি অনলাইনে মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাবেন না। তবে এবার ফেসবুক তার বাবহারকারীদের বাড়তি সুবিধা দিতে ব্লক লিস্টের পাশাপাশি রাস্ট্রিকটেড লিস্ট নিয়ে এসেছে। যার কারণে আপনের ফেসবুক ব্রাউজিং হবে আরো প্রণবন্ত আরো
ঝামেলা মুক্ত। এমন অনেক বিরক্তিকর ব্যাক্তি আছে যাদেরকে আপনি ব্লক করতে পারছেন প্রেস্টিজের জন্য। কিংবা এমন অনেক ব্যাক্তিই হয়ত আছে যাদের ম্যাসেজ পর্যন্ত আপনি দেখতে চান না। কিন্তু আবার তাদেরকে ব্লকও করতে পারছেন না। এদেরকে সায়েস্তা করার জন্যই এসেছে রাস্ট্রিকটেড লিষ্ট।



রাস্ট্রিকটেড লিষ্টে কাউকে অ্যাড করলে সে আপনের পাবলিক প্রোফাইল ছাড়া আর কিছুই দেখতে বা করতে পারবে না। রাস্ট্রিকটেড লিষ্টে আপনের কোন ফ্রেন্ডকে যদি অ্যাড করেন, তাহলে সে বুঝতেও পারবে না যে আপনি তাকে রাস্ট্রিকটেড লিষ্টে অ্যাড করেছেন। তাই এটির সুবিধা যে ব্যাপক তা তো বুঝতেই পারছেন।

তো চলুন দেখে নিই কিভাবে রাস্ট্রিকটেড লিষ্টে আপনের কোন ফ্রেন্ডকে অ্যাড করবেনঃ
এই জন্য প্রথমেই ফেসবুকের Settings থেকে blocking এ যান। এবার লক্ষ করুন নিচের চিত্রের মত কিছু দেখতে পাচ্ছেন কিনাঃ
এবার উপরের চিত্রের edit list এ ক্লিক করুন। তাহলে নিচের চিত্রের মত আসবেঃ
উপরের চিত্রের মত এবার on this list থেকে friends এ ক্লিক করুন। তারপর যাকে যাকে রাস্ট্রিকটেড লিস্টে অ্যাড করতে চান তাকে তাকে সিলেক্ট করে নিচের চিত্রের মত finish বাটনে ক্লিক করুন। বুঝতে প্রবলেম হলে নিচের চিত্রটি লক্ষ করুনঃ
ব্যাস আপনের কাজ শেষ। এবার বসে বসে আরাম করুন। আরকবার বলে রাখি রাস্ট্রিকটেড লিষ্টে কাউকে অ্যাড করলে সে আপনের পাবলিক প্রোফাইল ছাড়া আর কিছুই দেখতে বা করতে পারবে না। রাস্ট্রিকটেড লিষ্টে আপনের কোন ফ্রেন্ডকে যদি অ্যাড করেন, তাহলে সে বুঝতেও পারবে না যে আপনি তাকে রাস্ট্রিকটেড লিষ্টে অ্যাড করেছেন।

Monday, July 13, 2015

অ্যানড্রয়েড ফোন থেকে ফেসবুক অ্যাকাউন্টের এক (১) শব্দের বা সিঙ্গেল নাম

সবাইকে আন্তরিক শুভেচ্ছা! ফেসবুকে এক শব্দের নাম হয়তো আপনারা অনেকেই কম্পিউটার এর ফায়ারফক্স দিয়ে করেছেন। কিন্তূ আজ আমি দেখাবো কি ভাবে Android মোবাইল দিয়ে ফেসবুকে এক শব্দের প্রোফাইল নাম দিবেন। এর জন্য যা যা লাগবে,

  •  Easy browser
  •  Indonesian Proxy

প্রথমে Easy browser টি ডাউনলোড করে নিন,, ডাউনলোড করতে এখানে Click করুন, ডাউনলোড শেষে আপনার ফোনে ব্রাউজার টি ইন্সটল দিয়ে আপনার ফেসবুক প্রোফাইল এ লগিন করুন।
তার পর এখানে Click করুন এখানে ইন্দোনেশিয়ার লেটেষ্ট প্রক্সি পাওয়া যায়,, বিভিন্ন ধরনের পোর্ট যেমনঃ 80, 8080, 5555, 3113 ইত্যাদি। আমি সাজেসট করবো 8080 পোর্ট এর প্রক্সি ইউজ করতে। অন্য পোর্টের টা ভালভাবে কাজ করবে না।,, যাহোক আপনারা প্রক্সি পোর্ট সংগ্রহ করেছেন। এখন আপনারা ব্রাউজার এর সেটিং এ যান,, সবার নিচে এডভান্স সেটিং পাবেন সেখানে ক্লিক করার সাথে সাথেই একটা মেনু পাবেন ভালভাবে লক্ষ করলে দেখতে পারবেন সেখানে Enable Proxy নামের একটা অপশন। ফাকা ঘরে টিক দিন তার পর proxy এর ঘরে Proxy এবং Port এর ঘরে পোর্ট দিয়ে বের হয়ে আসুন।

এখন আপনার ফেসবুকে প্রবেশ করে ভাষা চেঞ্জ করে ইন্দোনেশিয়ার ভাষা সিলেক্ট করুন। তার পর http://www.facebook.com/settings এ যান। তারপর সেখানে Umum এ ক্লিক করে Nama তে ক্লিক করুন। তার পর নামের প্রথম ঘরে আপনার প্রোফাইল নাম দিয়ে বাকি ঘর ফাকা রেখে নিচের ঘরে পাসওয়ার্ড দিয়ে সেভ করুন।। সাথে সাথেই কেল্লা ফতেহ।

((বিঃদ্রঃ আগেই যদি আপনার প্রোফাইল নেম পাঁচবার চেঞ্জ করে থাকেন তাহলে কাজ নাও হতে পারে। আর প্রক্সি ব্যবহার করার কারনে নেট স্পিড স্লো হতে পারে)) [কালেক্টেড]

Have you any problem? Feel free to ask. Have you any feedback? please let me know. Ultimately comment below...

ফেসবুকে এক (১) শব্দের বা সিঙ্গেল নাম: Facebook single name

ফেসবুকে সাধারণত নামের প্রথম ও শেষ অংশ দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। এখন আপনি চাইলেই ফেসবুকে নামের একটি অংশ দিতে পারবেন। নাম যদি হয় ‘কক খখ’ তাহলে ফেসবুকে শুধু কক বা খখ যেকোনো একটি নাম ব্যবহার করতে পারবেন। সাধারণত ফেসবুকে নাম পরিবর্তনের সীমা নির্ধারণ করা থাকে। যদি আপনার অ্যাকাউন্টের নাম পরিবর্তনের সুযোগ থাকে, তাহলে অ্যাকাউন্টের জন্য একটি নাম ব্যবহার করতে
পারবেন।

এজন্য মজিলা ফায়ারফক্স ব্রাউজার থেকে যে ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে চান, সেটিতে লগইন করে নিন। এবার ওপরের ডান পাশের মেনু থেকে Settings-এ যান। আলাদা একটি ট্যাবে http://goo.gl/P3Agq7 বা http://goo.gl/cWfMyK ওয়েব ঠিকানায় গিয়ে ইন্দোনেশিয়ান আইপি ও পোর্ট অ্যাড্রেস জেনে নিন। এবার মজিলা ফায়ারফক্স ব্রাউজারের Firefox বোতামে ক্লিক করে Options>Options>Advanced>Network>Settings>Manual Proxy configuration-এ টিক চিহ্ন দিয়ে HTTP Proxy ঘরে আগের ওয়েব ঠিকানা থেকে পাওয়া 202.59.163.129 আইপি লিখুন এবং port-এর ঘরে 8080 লিখে Use this proxy server for all protocols-এ টিক চিহ্ন দিয়ে OK করুন৷

এবার ফেসবুকের Settings-এর Languages-এ ক্লিক করে Bahasa Indonesia নির্বাচন করে Save changes-এ ক্লিক করুন। ভাষা পরিবর্তন হয়ে গেলে Nama-এর ডানে Sunting বোতামে ক্লিক করুন। নাম পরিবর্তনের জন্য তিনটা আলাদা ঘর দেখাবে। এখানে প্রথম ঘরে আপনি যে একক নাম (যেমন: কক খখ) দিতে চান, সেটি লিখে বাকি ঘরের নামগুলো কেটে দিন। এবার নিচে Kata Sandi ঘরে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে Simpan Perubahan বোতামে ক্লিক করুন। কাজটি সম্পন্ন হয়ে আপনার ফেসবুকের নাম পরিবর্তিত হয়ে নতুন একক নামে পরিণত হবে। এবার কাজ হবে ফেসবুকের ভাষা পরিবর্তন করার। Bahasa ঘরে ক্লিক করে তালিকা থেকে English (US) নির্বাচন করে দিন। প্রক্সি সার্ভার ব্যবহার করার জন্য কাজটি করতে কিছু সময় বেশি লাগতে পারে। কাজ শেষে Firefox বোতামে ক্লিক করে Options>Options>Advanced>Network>Settings-এ গিয়ে No Proxy নির্বাচন করে OK করুন৷ ব্যাস। (কালেক্টেড)

Have you any problem? Feel free to ask. Have you any feedback? please let me know. Ultimately comment below...

Saturday, July 11, 2015

মাত্র এক ক্লিকেই যেভাবে ফ্রেন্ড লিস্টের সবাইকে ফেসবুক গ্রুপে অ্যাড করবেন

এখন মাত্র এক ক্লিকেই ফ্রেন্ড লিস্টের সবাইকে ফেসবুক গ্রুপে অ্যাড করতে পারবেন। তাহলে চলুন প্রথমে জেনে নিই কি কি লাগবে এক ক্লিকেই ফ্রেন্ড লিস্টের সবাইকে ফেসবুক গ্রুপে অ্যাড করতেঃ
ডিভাইস হিসেবে কম্পিউটার লাগবে। মোবাইল দিয়ে হবে না। ব্রাউজার হিসেবে আমি মজিলা ফায়ারফক্স বেছে নিয়েছি। আপনিও নিন। আর একটু জাভা স্ক্রিপ্ট
লাগবে, ব্যাস।

তো, এবার জাভা স্ক্রিপটের কোডগুলো ডাউনলোড করুন

এবার আপনি ফেসবুকের যে গ্রুপে মেম্বার অ্যাড করতে চান, প্রথমে ফায়ারফক্স ব্রাউজার দিয়ে সেই ফেসবুক গ্রুপে যান। তার পর কিবোর্ড থেকে ctrl+shift+k চাপুন।
তাহলে নিচের চিত্রের মত আসবেঃ
 তারপর কন্সোল ইউনিট সিলেক্ট করে (তীর চিহ্নিত) টেক্সট বক্সে জাভা স্ক্রিপটের কোড গুলো পেস্ট (ctrl+V) করুন।

তাহলে দেখতে নিচের চিত্রের মত লাগবেঃ

এবার কিবোর্ড থেকে Enter চাপুনঃ তাহলে আপনের ফ্রেন্ডলিষ্টের সব ফ্রেন্ড গ্রুপে অ্যাড হয়ে যাবে। সম্পূর্ণ পক্রিয়াটি শেষ হতে কিছুক্ষণ সময় লাগবে। নিচের চিত্রটি লক্ষ করলেই বুঝতে পারবেনঃ

পক্রিয়াটি শেষ হয়ে গেলে আপনের ব্রাউজারের পেজটি রিফ্রেস করুন। ব্যাস দেখুন আপনের ফ্রেন্ড লিষ্টের সবাই আপনের ফেসবুকের গ্রুপে অ্যাড হয়ে গেছে।

Thursday, July 3, 2014

ফেসবুকে আপনাকে কে কে আনফ্রেন্ড বা ব্লক করেছে জানতে চান?

আগে সম্পূর্ণ পোস্টটি পড়ে নিবেন তার পরে কাজ শুরু করবেন। আজকে এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন ফেসবুকে কে কে আপনাকে আনফ্রেন্ড করেছে। এছাড়াও জানতে পারবেন কে কে আপনাকে ব্লক মেরেছে। তাছাড়াও জানতে পারবেন কে কে তার নিজের আইডি ডিয়্যাক্টিভেট করে রেখেছে। উক্ত কাজগুলো করার সাথে সাথেই আপনি রিয়্যাল টাইম নটিফিকেশনের মাধ্যমে বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজে ঢুকে পড়ি,
এটি দেখার নিয়ম গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্স ব্রাউজারের জন্য একই। তো প্রথমে দেখাচ্ছি এর ফিচারগুলো গুগল ক্রোমে,
নিচের আমার ফেসবুকের স্ক্রিনশর্ট দেখতে পাচ্ছেন। এতে নটিফিকেশন, ম্যাসেজ ও ফ্রেন্ড রিকুয়েস্ট ছাড়াও অতিরিক্ত আরেকটা আইকোন দেখা আচ্ছে যেদি দিয়ে আপনি উক্ত অসাধ্য সাধন করতে পারবেন।  😆 তো সেখানে ক্লিক করছি,
তাহলে নিচের মত এরকম পেজ আসবে যেখানে দেয়া থাকবে নতুন কে কে ফ্রেন্ড যুক্ত হল,  কে কে তাদের আইডি ডিয়্যাক্টিভেট করেছে কিংবা আপনি কতজন বন্ধু হারিয়েছেন ইত্যাদি। তো লেট'স গো সি হু'তে ক্লিক করে চলুন দেখি কি আসে।
নিচের ইমেজে দেখতে পাচ্ছেন কে কে তাদের আইডি ডিয়্যাক্টিভেট করেছে, স্ক্রোল করে নিচের দিকে যাই এবার,
নিচের ইমেজে দেখতে পাচ্ছেন, কে কে আমাকে আনফ্রেন্ড করেছে  😥
আচ্ছা, বেশ কিছু ফিচার ইতোমধ্যে দেখে ফেলেছেন। তো চলুন দেখি এবার কিভাবে আপনিও দেখবেন। গুগল ক্রোম যারা ব্যবহার করেন তারা এই এক্সটেনশনটিঅ্যাড করে নিন। মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা এই অ্যাড অনটি অ্যাড করে নিন। উক্ত অ্যাড অন কিংবা এক্সটেনশনটি কিভাবে কাজ করে তার ডেমো দেখতে চাইলে এই ভিডিওটি দেখুন।
অ্যাড করা হয়ে গেলে নিচের চিত্রের মত বুকমার্ক মেনুতে দেখতে পাবেন।
এখন আপনার ফেসবুকে প্রবেশ করলেই নতুন নটিফিকেশন আইকোন দেখতে পাবেন সেখানে ক্লিক করলেই জানতে পারবেন উক্ত সকল ফিচারগুলো। এখন আপনাকে কেউ আনফ্রেন্ড বা ব্লক করার সাথে সাথেই অনটিফিকেশোন চলে আসবে।
সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে করার জন্য আপনাদের জন্য উপরে ভিডিও দিয়ে দিয়েছি তাইলে দেখে দেখেও করতে পারেন।
তো এই টিউনটি যদি আপনার উপকারে এসে থাকে আর যদি মনে করেন এটি অন্যদের জন্য হেল্পফুল হবে তাহলে অবশ্যই টিউনটি শেয়ার করবেন।