Monday, July 13, 2015

ইন্টারনেট ব্রাউজারকেই বানিয়ে ফেলুন ফটোশপ: সফটওয়্যার ছাড়াই করুন ফটোশপের কাজ

ফটোশপ ছাড়া কি ফটো এডিটিং এর কথা চিন্তা করা যায়? তবে এখন আপনি চাইলেই ফটোশপের সকল কাজ ফটোশপ দিয়ে না করে আপনের ইন্টারনেট ব্রাউজার মজিলা ফায়ারফক্স কিংবা গুগল ক্রোম দিয়েই করতে পারবেন। এতে করে আপনি যখন ইন্টারনেটে থাকবেন, তখন প্রয়োজনীয় কাজের জন্য আর ফটোশপ ওপেন করতে হবে না, ইন্টারনেটেই এডিট করতে পারবেন। এতে করে বাড়তি র‍্যাম আর
খরচ হবে না। কিংবা ফটোশপ সফটওয়্যার না থাকলেও আরামসে চলতে পারবেন। Pixlr নামের এই ওয়েবসাইটে গিয়ে আপনি সম্পুর্ণ ফটোশপের ফিলিংসেই কাজ করতে পারবেন।

এই ওয়েবসাইটকে ব্যাবহার করে কিভাবে ফটোশপের কাজ করবেন তা জানতে ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।

মনে করুন আপনি কারো বাসায় আছেন, যে বাসায় ফটোশপ নেই। এখন ছবিতে এডিটিংয়ের মাধ্যমে যে কাজগুলো করতে চাচ্ছেন তা এমন আহামরি কিছুও নয়... হয়তো ক্রপ করা... একটু টেক্সট অ্যাড করা বা নিতান্তই কালার অ্যাডজাস্ট... এমন সমস্যা চিরায়ত। অনেকে অনেক সফটওয়্যারের নাম হয়তো বলবেন... কিন্তু আমি বলি কি... সফটওয়্যারের কি দরকার? আসুন না কোন একটা ওয়েবসাইট দেখি। Pixlr - ঠিক এমন কাজের জন্যই যেন এর জন্ম হয়েছিলো। ফ্ল্যাশ বেইজড একটা অনলাইন ছবি এডিট করার সফটওয়্যার।

Pixlr এর সবচেয়ে ভালো দিক হলো ফটোশপের সাথে পরিচিত যে কারোরই এতে কাজ করতে কোন সমস্যা হবে না। কারন সম্পূর্ণ ফটোশপকেই আপনি পেয়ে যাচ্ছেন। এমনকি ফটোশপের অধিকাংশ শর্টকাট এবং ইফেক্ট এতে আছে এবং কাজ করে। এটাকে তাই নিতান্তই বেসিক এডিটিং টুল বললে হয়তো একটু কম বলা হবে। পিসি থেকে যেমন ছবি খুলে এডিট করতে পারবেন, আবার নেটে থাকা কোন ছবির লিংক দিয়ে দিলেও হবে। এটা ফটোশপের PSD ফাইলও ওপেন করতে পারে।

বিঃদ্রঃ এটা যেহেতে ফ্ল্যাশ বেইজড একটা অনলাইন ছবি এডিট করার সফটওয়্যার, সেহেতু যদি কারো ফ্ল্যাশ প্লেয়ার না থাকে তাহলে কিন্তু কাজ করতে পারবেন না।

Have you any problem? Feel free to ask. Have you any feedback? please let me know. Ultimately comment below...

Monday, June 8, 2015

মজিলা ফায়ার ফক্সের সেরা ৩ টি অ্যাড অনস (মেগা পোস্ট)

অ্যাড অনস নিয়ে নতুন করে কিছুই বলার নেই। তারপরেও নতুন কেউ কৌতুহলী থাকলে আমার এই (মজিলা ফায়ার ফক্সে যে ১০টি অ্যাড অনস্‌ আপনের থাকতেই হবে) পোস্টটা দেখতে পারেন, ওখানে অ্যাড অনস কি এবং বেসিক লেভেলের প্রয়োজনীয় ১০টি অ্যাড অনস নিয়ে বিস্তারিত লিখা আছে। তবে, আজ যে ৩টি অ্যাড অনস শেয়ার করতে যাচ্ছি, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের। অর্থ্যাৎ যারা মোটামুটি মানের শুধু ব্রাউজিং করে টাইম পাস করেন, তাদের এগুলা তেমন কোন কাজে আসবে না। কিন্তু যা একটু অ্যাডভান্স লেভেলের ব্যবহারকারী হয়েও এগুলা ব্যবহার করেন না, তাদের জন্য অনেকটা আসমানের চাঁদ হাতে পাওয়ার মত ব্যাপার। নাম দেখলেই বুঝতে পারবেন, এগুলার জন্য কত টাইম আপনাকে পাস করতে হয়। আর এগুলা ব্রাউজারে অ্যাড করে দেখবেন কত্তগুলা টাইম লসের কাজ আগে করতেন, যা এখন মাত্র এক ক্লিকেই করা সম্ভব।

১। Google Translator: গুগল ট্রান্সলেটরের কথা যদি এখন নতুন করে আপনাদের বলি, তাহলে মায়ের কাছে মাসির কথা শোনানোর মত হবে তাই আর দেরি না করে এখনই অ্যাড করে নিন।

এখন নেভিগেশন বারে অবস্থিত আইকোনে মাত্র এক ক্লিক করেই করতে পারবেন ট্রান্সলেটের কাজ। এজন্য কোন পেইজ লোড নেয়ার ঝামেলা নেই।


২। Google Drive:  যারা আমার মত বিভিন্ন কাজের জন্য ফেসবুকের মতই নিয়মিত গুগল ড্রাইভে প্রবেশ করেন, তাদের জন্য এই অ্যাড অনসটি দারুন কাজে আসবে। গুগল ড্রাইভ নিয়েও আমি আর বাড়তি কথা বলে টিউন বড় করলাম না।


গুগল ড্রাইভের ক্ষেত্রেও নেভিগেশন বারে অবস্থিত আইকোনে মাত্র এক ক্লিক করেই যেতে পারবেন গুগল ড্রাইভে। এরজন্যও কোন নতুন পেইজ লোড নেয়ার ঝামেলা নেই।


৩। Google URL shortener: সহজ কথায় বিশাল সাইজের url ছোট্ট করার জন্য Google URL shortener ব্যবহার করা হয়। যেমন ধরুন, আমার পূর্বের টিউন মজিলা ফায়ার ফক্সের ১০টি বেসিক ও প্রয়োজনীয় অ্যাড অনস এর লিংক হলঃ http://kawsertech.blogspot.com/2015/05/blog-post_46.html
এটিকে ছোট্ট করলে দেখতে এরকম হবেঃ https://goo.gl/liKrwj

এটি দুই ভাবে ব্যবহার করতে পারবেন। নেভিগেশন প্যানেলের অ্যাড্রেসবারের লিংক ছোট্ট করতে চাইলে শুধু অ্যাড অনের আইকনটিতে ক্লিক করুন, তাহলেই হয়ে যাবে। নিচের চিত্রে দেখুনঃ

আর ওয়েব পেইজের ভেতরে থাকা যে কোন লিংককে ছোট্ট করার জন্য ঐ লিংকে রাইট বাটনে ক্লিক করুন। তারপর নিচের চিত্রটি খেয়াল করে কাজ করুন, ব্যাস।
 

Friday, May 15, 2015

মজিলা ফায়ার ফক্সে যে ১০টি অ্যাড অনস্‌ আপনের থাকতেই হবে (প্রযুক্তি ডেস্ক)

মজিলা ফায়ার ফক্সে যে ১০টি অ্যাড অনস্‌ আপনের থাকতেই হবে (প্রযুক্তি ডেস্ক)

অ্যাড অন হল অনেকটা ফেসবুক অ্যাপের মত যা আপনের ব্রাউজারে অ্যাড করে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। যেমনঃ ইমেইল ইনবক্সে না গিয়েই মেইল চেক করা ও রিপ্লাই দেয়া, বিরক্তিকর বিজ্ঞাপন থেকে মুক্তি, কোনো নিদিষ্ট সাইট ব্লক করে রাখা, ইন্সট্যান্ট স্ক্রিনশর্টসহ আরো অনেক
কিছু :D

তো, এখন আমার ব্যাবহ্নত সেরা ১০টি অ্যাড অনসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যেগুলো আপনের কাজে লাগবেই।

১।

এটি হল আমার সবচেয়ে সেরা একটি অ্যাড অন। এটা দিয়ে আপনি কোনো ছবিতে ক্লিক না করেই ছোট ছবি পূর্ণ আকারে দেখতে পাবেন। যেমন গুলল সার্চে যে ইমেইজ গুলা আসে তার উপর মাউস রাখলেই ইমেজটি পূর্ন আকারে দেখা যাবে। কিংবা কারো ফেসবুকের প্রোফাইল পিকচার দেখতে চাইলে এখন আর ক্লিক করে দেখতে হবে না। জাস্ট ফটোর উপর মাউস পয়েন্টার রাখলেই ফটোটি পূর্ন সাইজে দেখা যাবে।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন


২।

আমি তো ম্যাসেজের চেয়ে বেশি মেইলের ইনবক্স চেক করি অর্থাৎ আমার মত যারা মেইল পাগলা আছেন তাদের এটা খুব কাজে আসবে। এটির মাধ্যমে এখন আপনি ইমেইল ইনবক্সে না গিয়েই সরাসরি ব্রাউজারের নেভিগেশন বারে যখন তখন মেইল চেক ও রিপ্লে দিতে পারবেন।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন


৩।

কোনো কিছু গুগলে সার্চ দিলে আপনি নিজেই বুঝতে পারবেন কোন সাইটে আপনের কাঙ্খিত জিনিসটি আছে। কারন এটি দেখিয়ে দেবে সাইটে প্রবেশ করার আগেই সাইট প্রিভিউ তাও আবার সার্চ রেজাল্টেই।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন


৪।

ইন্সট্যান্ট স্ক্রিনশর্ট নেয়ার ক্ষেত্রে এটি বেশ কার্যকরী। এটার মাধ্যমে আপনি টোটাল সাইটের স্ক্রিনশর্ট নিতে পারবেন। এমনকি সেসব সাইটের পেজ বিশাল বড়, স্ক্রল করে করে নিচে যেতে হয় সবটুকু দেখতে বা পড়তে সেই সাইটেরও পুর্ন মাপের স্ক্রিনশোর্ট নিতে পারবেন।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন


৫।

কোনো কিছু ডাউনলোড করার সময় সেটির বিস্তারিত (স্পিড, সাইজ) স্টাটাস বা্রে দেখিয়ে দেবে এই অ্যাড অনটি।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন


৬।

নাম দেখেই নিশ্চয় বুঝে গেছেন এটা দিয়ে কি করতে হবে। B:-/ তাই আর বিস্তারিত বললাম না।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন


৭।

এটা ব্যাবহার করলে আপনি পাবেন বিজ্ঞাপন ফ্রি ওয়েব সাইট। বিভিন্ন সাইটে প্রবেশ করলে আমরা অনেকেই বিরক্তিকর বিজ্ঞাপন দেখতে পাই। এটি ব্যাবহার করলে আপনি সেই বিজ্ঞাপন মুক্ত ফ্রেস সাইট পাবেন।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন


৮।

আপনের বাড়িতে যদি বাচ্চা পোলাপান থাকে, আর আপনি যদি চান যে তারা পর্ণ বা ফেসবুকে প্রবেশ করতে পারবে না। তাহলে এই অ্যাড অনটি আপনের জন্য। এটা দিয়ে আপনি নিদির্ষ্ট কোনো সাইট ব্লক করতে পারবেন।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন


৯।

যারা ইন্ডিয়ান ভিসার ফর্ম পূরনের কাজ করেন তারা নিশ্চয় এটা দেখেই বুঝতে পেরেছেন এর কাজ কি! =p~
হ্যাঁ, সমস্ত সাইটের সকল পূরণকৃত ফর্ম কপি করে একই জাতীয় ফরমে পেস্ট করতে কাজে আসবে এই অ্যাড অনটি।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন


১০।

পড়তে পড়তে বিরক্ত হয়ে যাচ্ছেন। তাইলে শোনেন এটিই শেষ :)। অটোম্যাটিক্যালি পেজ লোড করার ক্ষেত্রে এটা কাজে আসবে। যেমন সার্চ রেজাল্টের পরবর্তী অংশ দেখতে সী মোর বা লোড মোর এ ক্লিক করতে হয়। এখন আর সেটা করতে হবে। এটি এখন অটোম্যাটিক্যালি হবে।
অ্যাড অনটি ব্রাউজারে অ্যাড করতে এখানে ক্লিক করুন

Have you any problem? Feel free to ask. Have you any feedback? please let me know. Ultimately comment below...