Wednesday, October 16, 2019

কিভাবে কম্পিউটারের ফাইলগুলো অ্যাক্সেস করবেন ফোন দিয়ে!


কেমন হয়! যদি আপনার কম্পিউটারের সব গুলো ফাইল পৃথিবীর যে কোনো প্রান্ত হতে আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে অ্যাক্সেস করতে পারেন! চলুন দেখে আসি।মনে করুন  আপনি বাসার বাইরে আসেন বা পৃথিবীর অন্য কোথাও। এবং ঐ মুহুর্তে আপনার কম্পিউটার হতে একটি  জরুরি ফাইল  অ্যাক্সেস করা খুব প্রয়োজন! তাহলে আপনি তা কিভাবে অ্যাক্সেস করবেন?

আসুন জেনে নিয়, এই কাজটি করবার অনেক পথ আছে। যেমন আপনি চাইলে একটি সারভার তৈরি করতে পারেন এবং আপনার ফাইল গুলো অনলাইনে ব্যাকআপ করে রাখতে পারেন। কিন্তু এগুলো কনোটাই  সহজ না এবং খুবিই ব্যয় বহুল।তবে আমি আপনাদের কে যে পথটি দেখাব, এটার মাধ্যমে আপনি  ফ্রীতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কম্পিউটারের সকল ফাইল গুলো অ্যাক্সেস করতে পানবেন। মোবাইল ফোন দিয়ে কম্পিউটার অ্যাক্সেস করবার জন্য আমরা যে সফটওয়ারটি ব্যবহার করবো সেটি হল Team Viewer.

Team Viewer   সফটওয়ারটি আমরা নরমালি  অনেকে ব্যবহার করে থাকি। কিন্তু আমি আজকে যে  পদ্ধতি দেখাতে চলেছি তা হইত অনেকেই জানে না। তাহলে আসুন জেনে নেই,
শুরুতেই Team Viewer টি ডাউনলোড করে নিন Team Viewer.com থেকে এবং সেটি ইন্সটল করে  ওপেন করুন।

শুরুতেই আমরা এতে লগ ইন করে নিবো। লগ ইন করার জন্য শুরুতে থাকা প্রোফাইল পিকচার আইকন  এর ওপর ক্লিক করবো এবং জিমেইল (Gmail) অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিন। আর যদি না থাকে তাহলে Sign Up ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে, সাইন ইন করে নিন।
এবং সাইন ইন করার আগে  কীপ মি সাইন ইন এ টিক দিয়ে  সাইন ইন এ ক্লিক করুন।

 সাইন ইন হয়ে যাওয়ার পর  Contact এর আইকন এ ক্লিক করি। তাহলে দেখবেন ডানপাশে  একটি  ছোট্ট প্রোফাইল আইকন সহ (+) আইকন আছে, এখনে যাওয়ার পর অ্যাড দিস কম্পিউটার এ যাবেন। তবে মনে রাখবেন আপনি যে পাসওয়ার্ডটি দিবেন সেটা যাতে করে আপনার মনে থাকে। কারন আপনি যতবার কম্পিউটার এর ফাইল অ্যাক্সেস করবেন এই পাসওয়ার্ড লাগবে।

এরপর আপনার কম্পিউটার এর নাম (My File), ২বার সেম পাসওয়ার্ড দিয়ে এবং ফিনিশ এ ক্লিক করুন।এবার মাই কম্পিউটারস এ গিয়ে দেখবেন,আপনার কম্পিউটার টি অ্যাড হয়ে গিয়েছে। এবার যদি আমরা প্রোফাইল আইকন এর নিচে ডাবল অ্যারো তে ক্লিক করি তাহলে হোম পেজ এ চলে আসবে, এবার (Unattended Access) এ ক্লিক করে যে ২টি অপশন আসবে সেগুলতে টিক দিয়ে দিবেন, তাহলেই আমাদের পিসিতে কাজ শেষ।

এবার আমরা চলে যাবো মোবাইলএ সেম আপ্লিকেশনটি মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করে নিন এবং ওপেন করুন।শুরুতেই কিছু টিউটরিয়াল ট্যাইপ আসবে সেগুলো নেক্সট করে দিবো। তাহলে আপনারা হোম স্ক্রীন  চলে আসবেন। এবার নিচের দিকে দেখুন ৩টি আইকন আসে, আপনারা সরাসরি কম্পিউটারস এ ক্লিক করবেন।

এখানে সাইন ইন এর অপশন আসবে, এবার আপনি কম্পিউটারএ যে (Gmail) টি দিয়েছিলেন সেটাই এখানেও দিন এবং সাইন ইন এ ক্লিক করুন। সাইন ইন হয়ে যারার পর এখানে মাই কম্পিউটার নামে একটি অপশন আসবে।সেটি ওপেন করুন। মাই ফাইল চলে আসবে, এবং সফটওয়ার টি রান থাকলে মাই ফাইল অনলাইন দেখাবে।

ওপেন করুন কিছু অপশন আসবে, যেহেতু আমরা ফাইল অ্যাক্সেস করবো সেহেতু ৩ নং অপশন টিতে ক্লিক করবো। একটু সময় লাগবে কানেক্ট হতে। হয়ে যাবার পর আলাও এর অপশন আসবে সেটা আলাও করে দিবেন। আপনার কম্পিউটার এ থাকা ড্রাইভ গুলো শো করবে। আপনার যে ফাইল টি দরকার সেটির পাশে টিক দিবেন নিচে দেখুন মাই ফাইল নামে অপশন আছে সেটাই ক্লিক করুন। 

দেখুন আপনার মোবাইলে থাকা ফাইল গুলো শো করবে এখান থেকে এক্সটারনাল অপশন এ ক্লিক করে ওপেন করুন এবং একটি ফোল্ডার তৈরি করে ওপেন করুন।এবার ওপরে দেখুন আপনার টক দিয়ে রাখা ফাইল সংখ্যা দেখাচ্ছে এর ক্লিক করলে কপি সিলেক্ট ফাইল অপশন আছে তাতে ক্লিক করুন তাহলে ফাইল গুলো কম্পিউটার থেকে কপি হচ্ছে। আসলে এটি ডাউনলোড হচ্ছে কিন্তু মনে হবে কপি করচ্ছেন। কপি হবার পর ফাইলটি ওপেন করুন। এবার ফোন থেকেই সেই ফাইলটি দেখতে পারছেন। এই একই ভাবে  কাজটি কম্পিউটার থেকে ফোনেও করতে পারেন।  







0 komentar

Post a Comment