Saturday, October 26, 2019

চাকরির ইন্টারভিউ এর কিছু প্রশ্ন ও উত্তর


আমরা যখন চাকরির জন্য কোন কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাই তখন আমাদেরকে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। সব প্রশ্নের উত্তর সঠিক হলে তবে চাকরি পাওয়া যায়। আমরা প্রায় সবাই জানি ইন্টারভিউতে সাধারণত কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তো আজ আমি এরকম কিছু প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করব যা আপনার ইন্টারভিউ হলে কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক।

প্রশ্নঃআপনার নিজের সম্পর্কে বলুন?
উত্তরঃ সর্বপ্রথম তারা আপনাকে বলতে পারে যে নিজের সম্পর্কে বলুন। আপনি আপনার নিজের সম্পর্কে বলুন।যেমনঃআপনার নাম সায়েম। আপনার বয়স ১৮। আপনি মাদারীপুরের একজন বাসিন্দা।আপনি মাদারীপুরে কলেজে অধ্যায়নরত আছেন। আপনারা দুই ভাই। আপনার কোন বোন নেই। আপনার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। আপ ভাইদের মধ্যে আমি বড় আমার মা বাবার আমি বড় ছেলে আমি আমার অবসর সময়ে বই পড়তে ভালোবাসি আমার শখ হল গাছ লাগানো আমি গাছ লাগাতে ভালোবাসি আমি কালো রং পছন্দ করি ইত্যাদি এর বেশি নিজের বিষয়ে বলার প্রয়োজন নেই। কেননা আপনার বিষয়ে যে যত বেশী জানবে সে আপনার তত বেশি ক্ষতি করতে পারবে। তাই আমাদের করনীয় হল নিজের বিষয়ে লোকেদের সাথে কম আলোচনা করা।

প্রশ্নঃআপনাকে কেন আমরা এই কাজে রাখবো?
উত্তরঃ এই প্রশ্নে আপনার উত্তর হবে এই যে আপনারা যদি আমাকে আপনাদের কোম্পানিতে চাকরি করতে রাখেন তো আমি আমার সর্বোচ্চ দিয়ে কোম্পানির উন্নতি করার চেষ্টা করব।আমি সৎ ভাবে আমার কাজ করব। আশা করি আপনারা আমার কাজে কোন ত্রুটি পাবেননা। কোম্পানির উন্নতির জন্য আমার দ্বারা যা যা সম্ভব আমি তা অবশ্যই করবো। আমি চেষ্টা করব সৎ ভাবে কাজ করতে ও অন্যকে করাতে। আপনারা আমাকে চাকরি দেবেন কারন আমার যোগ্যতা আছে এবং আমার দক্ষতা আছে। এই কাজ করতে এই চাকরি করার জন্য আমার যথেষ্ট স্কিল যথেষ্ট এক্সপেরিয়েন্স আছে যার জন্য আমি এই চাকরির জন্য পারফেক্ট। এই চাকরি করার জন্য আরেকটা কারণও আছে কারণটা এই যে এখন আমার কাছে কোনো চাকরি নেই। এতোটুকু যথেষ্ট যারা আপনার ইন্টারভিউ নিবে তাদের ইমপ্রেস করার জন্য।


প্রশ্নঃআমাদের আপনার যোগ্যতা দক্ষতা ও অভিজ্ঞতা সম্পর্কে বলুন?
উওরঃআপনার যোগ্যতা সম্পর্কে জিজ্ঞাসা করলে আপনি বলতে পারেন এই যে চাকরির জন্য যতটুকু পড়ালেখা প্রয়োজন ততোটুকু যোগ্যতা আমার রয়েছে। আবার যদি দক্ষতা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে তো আপনি বলতে পারেন যে আমি এই পদের জন্য ১বসর কোর্স করেছি। যার জন্য আমি এই কোম্পানিতে এই পদে চাকরির জন্য একদম পারফেক্ট। আবার যদি আপনাকে আপনার অভিজ্ঞতার কথা সম্পর্কে বলতে বলা হয়।আপনি বলতে পারেন এই যে আমি অন্য কোম্পানিতে এই পদে প্রায় এক বছর কাজ করেছি। যার কারণে আমার অভিজ্ঞতা খুব ভালো আমাকে এই পদে চাকরি টা দিলে আমি কোম্পানির উন্নতির জন্য কাজ করব। এতোটুকু যথেষ্ট আর কিছু বলার দরকার নাই এতেই তারা বুঝতে পারবে।


প্রশ্নঃআপনি ভবিষ্যতে অধ্যায়নের জন্য কি পরিকল্পনা করেছেন।
উত্তরঃআপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি ভবিষ্যতে অধ্যায়নের জন্য কি পরিকল্পনা করেছেন এখানে আপনি বলতে পারেন যে আমি লেখাপড়ার পাশাপাশি এই চাকরি করতে চাই এটা আমার পার্ট টাইম জব হবে। এছাড়া আমি ভবিষ্যতে একদম শেষ পর্যন্ত পড়ালেখা করতে চাই এবং আমি চাকরিতে প্রমোশন পেতে চাই এতোটুকু যথেষ্ট কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখবেন এখানে বসে আপনি আপনার ভবিষ্যৎ সম্পর্কে মিথ্যা বলবেন না।


প্রশ্নঃ আমাদের কোম্পানি সম্পর্কে আপনি কি জানেন?উত্তরঃএই প্রশ্নটা প্রায় সবাইকেই করা হয়।এখানে আপনি বলতে পারেন আমি আপনাদের কোম্পানির সম্বন্ধে প্রায় সব তথ্য রাখি।ইন্টারভিউ দিতে আসার আগে থেকে আমি ইন্টারনেট থেকে আপনাদের কোম্পানির সম্বন্ধে সকল তথ্যই দেখেছি। যেমন বছরে আপনাদের কোম্পানির কত টাকা আয় করে ও কত টাকা ব্যয় করে আপনাদের কোম্পানির এখন দেশের কোম্পানির গুলোর মধ্যে কত নাম্বারে আছে বর্তমানে আপনাদের কোম্পানির অবস্থা কি তা জানি।এতোটুকু বলুন তারা ইমপ্রেস হয়ে যাবে। এর বেশি কিছু আপনার কাছে আমার মনে হয় না যে তারা জানতে চাইবে।


তো এই ছিল কিছু ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর আশা করি আপনাদের ভাল লেগেছে। আপনারা এই কয়টা প্রশ্ন উত্তর মনে রাখুন তাহলেই আপনারা ইন্টারভিউতে পাস করবেন।

0 komentar

Post a Comment