Wednesday, October 23, 2019

কি করে একটি শক্তিশালী Password তৈরি করা যায়


একটি শক্তিশালী Password তৈরি করতে ব্যর্থ হলে অনেক সময় ব্যাবহারকারির অনেক মুল্যবান তথ্য চুরি হয়ে যেতে পারে বা হ্যাক হয়ে যেতে পারে। হ্যাকার দের আটকানোর জন্য ইন্টারনেটে কিছু ফায়ার ওয়াল রয়েছে যা ভেদ করতে দরকার হয় একটি পাসওয়ার্ড। হ্যাকার দের হাত থেকে তথ্য সুরক্ষিত রাখতে দরকার একটি মজবুত ও শক্তিশালী পাসওয়ার্ডএর।
নিন্মে কিছু শক্তিশালী পাসওয়ার্ড বানানোর নিয়ম তুলে ধঅরা হলো -


  • সর্বনিন্ম ১২ টি অক্ষর ব্যাবহার করা
বিশেষ করে যে সকল পাসওয়ার্ড ছোট সেই সকল পাসওয়ার্ডকে হ্যাকাররা ক্রেক করতে বেশি পছন্দ করে। তাই সর্বনিন্ম ১২ অক্ষর ব্যবহার যে সকল পাসওয়ার্ড তৈরি করা হয় তাই সবচেয়ে শক্তিশালী পাসওয়ার্ড বলে ধরা যায়। 
       
  • বিভিন্ন নম্বর সংযোজন করা
পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে প্রতেকটি শব্দে অবশ্যই কিছু না কিছু নম্বর যুক্ত করতে হবে। শব্দের মধ্যে নম্বর যুক্ত করলে তা একজন হ্যাকারের পক্ষে ক্রেক করা অনেক কঠিন হয়ে পরে। 
     
  • বড় হাতের এবং ছোট হাতের অক্ষর মিলিয়ে লিখা
পাসওয়ার্ড তৈরির জন্য প্রতেকটি শব্দে যখন বড় হাতের এবং ছোট হাতের অক্ষর মিলিয়ে লিখা হয় তখন পাসওয়ার্ডটি একটি অনন্য পাসওয়ার্ডে পরিনত হয়।            
  • অর্থপূর্ন শব্দ ব্যাবহার করা 
পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন প্রতিটি শব্দ অর্থপূর্ন হয়।  কারন এ ক্ষেত্রে ব্যাবহার কারি তার পাসওয়ার্ডটি মনে রাখতে সক্ষম হয়। যেমন - যেকোন মহামানব দের বাণী বা কোন প্রিয় গানের লিরিকস।
   
  • সাধারণ শব্দ বা কমন শব্দ ব্যাবহার না করা  
মানুষ পাসওয়ার্ড তৈরির জন্য যে ভুলটি করে তা হলো সাধারণ একটি শব্দ ব্যাবহার করে। যা সহজেই একজন হ্যাকারের পক্ষে বের করে ফেলা সহজ হয়।  তাই উচিত কিছু এমন শব্দ যা কঠিন কিন্তু মনে রাখা ব্যাবহারকারির জন্য সুবিধা জনক।  


  • কিছু উদাহরণ শরুপ পাসওয়ার্ড -
  1. aMar0pr@9ojAhaCy 
  2. TUmiam@reMo91joN
  3. AmArc8o9odicHoleb1ke


0 komentar

Post a Comment