Wednesday, October 23, 2019

বিশ্বের সর্বোচ্চ ২০ টি Social Media সাইট


 Social Media বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে এমন এক ধরনের অনলাইন প্লাটফরমকে বুঝানো হয় যার মাধ্যমে এক ব্যাক্তি অপর ব্যাক্তি বা ব্যাক্তিবর্গের সাথে সামাজিক সম্পর্ক তৈরি করতে পারে এবং নিজের ব্যাক্তিগত,পারিবা,সামাজিক যে কোন মতামত শেয়ার তথা বিনিম, আলোচনা করতে পারে। সর্বোচ্চ ২০ টি Social Media site নিয়ে আলোচনা করা হল -


  • Facebook
২০০৪ সালে প্রতিষ্ঠিত মার্ক জাকারবার্গের এই ফেসবুক  ওয়েবসাইটটি আজ বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম।  ২০১৯ সালে যার ব্যাবহারকারির সংখ্যা ২.২৩ বিলিয়ন মানুষ।


  • Twitter
টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৮০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন। এর ব্যাবহারকারি বর্তমানে প্রায় ২৭৫ মিলিয়ন। 


  •  LinkedIn
পেশাজীবীদের সামাজিক যোগাযোগের একটি ওয়েবসাইট। ওয়েব সাইটটি ডিসেম্বর, ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ৫ মে, ২০০৩ সালে আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়।সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটটি পেশাজীবীরাই বেশি ব্যবহার করে থাকে। ২০১৩ সালের এক বিবৃতিতে লিঙ্কডইন ঘোষণা দেয় বর্তমানে তাদের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ২০০ মিলিয়ন, যারা ২০০টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক।


  • Google+
সামাজিক যোগাযোগ ওয়েব সেবা। গুগল এই সেবাটি ২৮ জুন ২০১১ তে পরীক্ষামূলকভাবে চালু করে। এই সেবাটির মাধ্যমে গুগলের অন্যান্য সেবাগুলো ব্যবহার করা যায়। ধারণা করা হয়, ৭৫০ মিলিয়ন ব্যবহারকারীর অপর সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকের সাথে প্রতিদ্বন্দ্বিতায় গুগল এই সেবা চালু করে।



  • You Tube
ইউটিউব বর্তমান ইন্টারনেট জগতের একটি অত্যন্ত জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট যা এর সদস্যদের ভিডিও আপলোড, দর্শন আর আদান-প্রদানের সুবিধা দান করে আসছে।২০০৫ সালে এটি তৈরি করেন পেপ্যাল প্রতিষ্ঠানের তিন প্রাক্তন চাকুরীজীবি, চ্যড হারলি, স্টিভ চ্যন আর বাংলাদেশী বংশদ্ভুত জাওয়েদ করিম

  • Pinterest
 এটি ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন কোম্পানি, যা ফটো শেয়ারিং ওয়েবসাইট হিসেবে কাজ করে। সাইটটির প্রতিষ্ঠাতা পল শিয়ারা, ইভান শারপ এবং বেন সিলবারমান। 

  • Instagram
  ইন্সঅনলাইন মোবাইল ফটো শেয়ারিং, ভিডিও শেয়ারিং এবং সামাজিক নেটওয়ার্কিং পরিসেবা। ইন্সটাগ্রাম এর মাধ্যমে ছবি এবং ১৫ সেকেন্ডের দৈঘ্যের ভিডিও আপলোড করা যায। প্রতিদিন ৩০০ মিলিয়নেরও বেশি মানুষ ইন্সটাগ্রাম ব্যবহার করে যারা কিনা ফটো শেয়ার করে থাকে। প্রতিদিন ৭০ মিলিয়ন স্থিরচিত্র এবং ভিডিও শেয়ার করা হয় ইন্সটাগ্রাম এর মাধ্যমে।


  • Tumblr
ডেভিড কর্প ও মারকো আরমেন্ট ২০০৭ এ এই সাইটটি চালু করেন। বর্তমানে এটি বিশ্বের জনপ্রিয় একটি সাইট।  এখানে প্রতিনিয়ত বিভিন্ন পোস্ট শেয়ার করা ভিডিও শেয়ারিং করা যায় যাকে থাম্বিলগ (thumbelog) বলা হয়।     


  • Flickr

 এটি চিত্র হো,,  ভিডিও হোস্টিং এবং ওয়েব পরিষেবা সমষ্টি যা লুডিকর্প কোম্পানি কর্তৃক ২০০৪ সালে এটি তৈরি করা হয় এবং মার্চ ২০, ২০০৫ সালে ইয়াহু কর্তৃক ক্রয়কৃত।

  • Reddit
 এটি আমেরিকান সোসাল বা  সামাজিক নিউজ এর একটি সাইট। এছাড়াও এটি ওয়েব কন্টেন্ট ও ডিসিশন ওয়েব সাইট। 

  • Snapchat
স্ন্যাপচ্যাট হলো ছবির মাধ্যমে বার্তা আদান প্রদান এবং মাল্টিমিডিয়া ভিত্তিক মোবাইল এপ্লিকেশন  , যেটির প্রতিষ্ঠাতারা হলেন ইভান, ববি মারফি এবং র‍্যাগি ব্রাউন।
২০১৭ সালের মে মাসের হিসাব অনুযায়ী, স্ন্যাপচ্যাটের প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৬৬ মিলিয়ন।


  • Whatsapp
 হোয়াটসঅ্যাপ  ম্যাসেঞ্জার(ডব্লিউএএম) স্মার্টফোনের জন্য জনপ্রিয় একটি ম্যাসেঞ্জার। বিভিন্ন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে এই ম্যাসেঞ্জার ব্যবহার করা যায়। শুধু চ্যাটই নয়, এ ম্যাসেঞ্জারের মাধ্যমে ছবি আদান-প্রদান, ভিডিও ও অডিও মিডিয়া বার্তাও আদান-প্রদান করা যায়।


  • Quora
কোরা একটি প্রশ্নোত্তরের ওয়েবসাইট, যেখানে একজন ব্যবহারকারী প্রশ্ন করতে পারে এবং অন্যান্য ব্যবহারকারীর করা প্রশ্নগুলির উত্তর প্রদান, মতামত, সম্পাদনা এবং সম্প্রদায় (কমিউনিটি) দ্বারা যথাযথ উত্তরকে নির্মিত করা হয়। কোম্পানিটি ২০০৯ সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয়েছিল। 


  • Vine
ভাইন সংক্ষিপ্ত রূপের একটি ভিডিও উপস্থাপনামূলক পরিসেবা ছিল, যেখানে ব্যবহারকারীরা তাদের ক্রমাগত ধারণ করা ভিডিও ক্লিপ সমূহের ৬ সেকেন্ডের ভিডিও আদান-প্রদান করতে পারতো। ২০১২ সালের জুন মাসে পরিসেবাটি গঠিত হয়।


  • Periscope
এটি একটি লাইভ ভিডিও স্ট্রিমিং অ্যাপ। এটি এন্ড্রয়েডএবং আই ও এস এ চালানো সম্ভব। 

  •  BizSugar
বিযসুগার হলো মারকেটিং রিভি,  রেটিং,  ডিস্ক্রিপশন, পাব্লিক ইনফো ও কন্ট্রাক্ট ইনফো এর একটি সুবিধাযোগ্য সাইট।  

  • StumbleUpon
এটি এডভেটাইসমেন্ট মুলক একটি জনপ্রিয় সাইট কিন্তু এটি বর্তমানে বন্ধ আছে।  

  • Delicious
ডেলিসিয়াস একটি সোসাল  বুকমার্ককিং ওয়েবসাইট এর সরটিং, শেয়ারিং এবং বুকমার্ককইং ওয়েব সাইট খোঁজা যায়।   


  •  Digg
এটি ফ্রন্ট পেইজের নিউজ আগ্রিগেটর যার মধ্যে পলিটিকাল এবং ইন্টারনেটে  ভাইরাল  তথ্য নিয়ে আলোচনা করা হয়।    

  • Viber
ভাইবার হল একটি তাৎক্ষণিক বার্তা প্রেরক এবং ভয়েস ওভার আইপি (ভিওআইপি) স্মার্টফোনের জন্য অ্যাপ্লিকেশন যা মিডিয়া দ্বারা বিকশিত হয়েছে। তাৎক্ষণিক বার্তা প্রেরক ছাড়াও, ব্যবহারকারীরা ছবি ভিডিও এবং অডিও মিডিয়া বার্তা বিনিময় করতে পারেন। 

0 komentar

Post a Comment