Thursday, October 24, 2019

ম্যালওয়্যার এবং ভাইরাস কি !


আমরা  ইন্টারনেট এবং কম্পিউটার ইউজাররা অবশ্যই ম্যালওয়্যার এবং ভাইরাসের নাম শুনে থাকি। ম্যালওয়্যার এবং ভাইরাস আসলে কি জিনিস ?এগুলো কিভাবে আমাদের ডাটা এবং সিস্টেমকে  নষ্ট করে এবং কিভাবে এগুলো থেকে আমাদের কম্পিউটারকে বাচাতে পারবো সেটা নিয়ে আজকে কথা বলবো। 

ম্যালওয়্যার

ম্যালওয়্যার হল একজাতীয় সফ্‌টওয়্যার যা ইংরেজি malicious software এর সংক্ষিপ্ত রুপ।এটির অর্থ হচ্ছে ক্ষতিকর সফটওয়্যার। এটি  আমাদের কম্পিউটার সিস্টেম ঢুকে  কম্পিউটারের সাভাবিক কাজে  ব্যহত, গোপন তথ্য সংগ্রহ ,কম্পিউটারে অব্যধভাবে অনুপ্রবেশ, ইত্যাদি কাজ করে থাকে। ম্যালওয়্যার সাধারনত  ইন্টারনেট  মাধ্যমে আমাদের সিস্টেমে প্রবেশ করে থাকে।  ইন্টারনেট যদি আমরা ম্যালওয়্যার ইনফেক্টেড ওয়েবসাইট ব্রাউজ করে থাকি তাহলে ইনফেক্টেড ওয়েবসাইট থেকে আমাদের কম্পিউটার সিস্টেম ঢুকতে পারে। তাছাড়া ইমেল, পেনড্রাইভের মাধ্যমেও ম্যালওয়্যার সিস্টেমে ঢুকে থাকে।

ম্যালওয়্যার সধারনত তিন প্রকারের হয়ে থাকেঃ


  • কম্পিউটার ভাইরাস
  • ওয়র্মস
  • ট্রোজান

কম্পিউটার ভাইরাস


কম্পিউটার ভাইরাস এক ধরনে কম্পিউটার প্রোগ্রামিং যা আমাদের অনুমতি বাতিত আমাদের সিস্টেমে ডুকে আমাদের ডাটা গুলোকে চুরি করে বা নষ্ট করে দেয়। এছাড়াও ভাইরাস নিজের ক্লোন তৈরী করে এবং আমাদের কম্পিউটারের পারফরমেন্স স্লো করে  বা অকেজো করে দেয়।

ওয়র্মস

ওয়র্মস হলো এমন এক ধরনের প্রোগ্রাম যা নিজেকে নিজেই তৈরী করতে পারে। তার মানে আমাদের কম্পিউটার যদি ওয়র্মস দ্বারা আক্রান্ত হয় তাহলে কম্পিউটারে একই ফাইল অনেক তৈরী হবে যার ফলে আমাদের কম্পিউটার অনেক স্লো হয়ে যাবে বা   হ্যাং হয়ে যাবে।

ট্রোজান 

ট্রোজানের আরেক নামে ছদ্মবেশী সফটওয়্যার । এটি আমাদের সিস্টেমে ছদ্মবেশে প্রবেশ করে এবং আমাদের সিস্টেম থেকে বিভিন্ন ডাটা চুরি করে, ডাটা নষ্ট করে, ম্যালওয়্যার প্রবেশের পথ তৈরী করে এবং সিস্টেম কে স্লো করে দেয়।

ম্যালওয়্যার থেকে যেভাবে আমরা কম্পিউটারকে রক্ষা করবো

প্রথমে আমাদেরকে সাবধানতার সাথে  কম্পিউটার ইউজ করতে হবে। যে সকল ওয়েবসাইট বড় এবং বিশ্বস্ত  সে সকল ওয়েবসাইট ভিজিট করতে হবে। পাইরেট সফটওয়্যার  ইউজ করা থেকে বিরত থাকতে হবে এবং ভালো একটি এন্টিভাইরাস ব্যবহার করতে হবে।

আশা করি এই সকল ইনফরমেশন আপনাদের কাজে আসবে।

0 komentar

Post a Comment