Thursday, October 10, 2019

একনজরে জেনে নিন ৩৫ টি এন্ড্রয়েড ফিচার



আধুনিক টেকনোলজি এগিয়ে যাওয়ার পিছনে এন্ড্রয়েড ফোনের একটি বিরাট তাৎপর্য রয়েছে। আর দিন যত যাচ্ছে আরো নতুন নতুন ফিচার এর সাথে যুক্ত হচ্ছে। চলুন জেনে নেয়া যাক এমনি সুন্দর সুন্দর ৩৫ টি এন্ড্রয়েড ফিচার-

৩৫. গুগোল মেপ আমরা সবাই কম বেশি কোথাও আসা যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সাধারণত আমরা অপরিচিত কোথাও গেলে এটির সাহায্যে যে কোনো স্থানে সঠিক ভাবে পৌছে যেতে পারি।আজকে এই অ্যাপ নিয়ে কথা বলা যাক। গুগল ম্যাপের স্ক্রিনের মধ্যে ডাবল ট্যাপ করলে জুম-ইন হয় আরেকবার ডাবল ট্যাপ করে উপরে নিচে স্ক্রোল করলে সহজেই জুম-ইন এবং আউট হয়।

৩৪.গুগল কিবোর্ড দিয়ে আপনি আপনার ছবিকে কার্টুন এর মতো করে তুলতে পারবেন। অ্যাপ টির মধ্যেই আপনি ফিচারটি পেয়ে যাবেন এবং এটির ব্যবহার খুবই সহজ।

৩৩. গুগল লেন্স এর ব্যাপার টা অনেকের জানা আবার অনেকে জানেন না,যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি আপনি এটির মাধ্যমে যেকোনো কিছুকেই সরাসরি কেমেরার মাধ্যমে সার্চ করতে পারবেন অর্থাৎ আপনি কোনো ঐতিহাসিক জায়গার বা কোনো ফল বা কোনো প্রানী বা কোনো লেখা যা আপনার বোধগম্য নয় তা খুব সহজেই এই গুগল লেন্সের মাধ্যমে পেয়ে যাবেন খুব ই সহজে।

৩২. আপনি গুগল লেন্সের সাহায্যে এক ফোন থেকে অন্য ফোনের শুধু ছবি তুলেই তার থেকে কোনো টেক্সট কপি করে নিতে পারবেন নিজের মোবাইলে খুব সহজে।

৩১. এন্ড্রয়েডের অন্যতম একটি ফিচার হলো গুগল এসিস্ট্যান্ট যার মাধ্যমে আপনি আপনার ফোনের মাইক্রোফোনের মাধ্যমে সরাসরি ভার্চুয়াল এসিস্ট্যান্ট এর সাথে কথা বলে যে কোনো কিছু খুব সহজেই সার্চ করতে পারবেন কোনো লেখা লেখি ছাড়াই খুব দ্রুত।

৩০. এন্ড্রয়েডের এই।ফিচার টির মধ্যে আপনি আরো পাচ্ছেন অ্যাপ ওপেনিং। তার জন্য শুধু আপনাকে আপ্লিকেশন টির নাম ধরে ডেকে বলতে হবে open the....app তাহলেই তা ওপেন হয়ে যাবে কোথাও টাচ করা ছাড়াই। মনে রাখবেন গুগল এসিস্ট্যান্ট টি রান করার জন্য ডাটা বা ওয়াইফাই এর প্রয়োজন হবে।

২৯. গুগল থেকে কিছু সার্চ করলে আপনি ভিজুয়াল ছবি আপনার মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন, এটি তাদের ফিচার গুলোর মধ্যে অন্যতম একটি ফিচার।

২৮. মনে করুন আপনে গুগল ক্রোমের মধ্যে একসাথে অনেক গুলো ট্যাব ওপেন করে তাতে ব্রাউজিং করছেন, এখন আপনি চাইলে খুবই সহজে এক ট্যাব থেকে অন্য ট্যাবে যেতে পারবেন সার্চ বার টাকে ডানে বামে সোয়াইপ করার মাধ্যমে খুবই সহজে এবং দ্রুত।

২৭. স্পিলিট মুড এর মাধ্যমে আপনার ফোনের ২টি অ্যাপ কে একসাথে।রান করতে পারবেন, এবং ক্রোম থেকে কোনো তথ্য সিলেক্ট করে কপি করে সহজেই ড্রাগ-ইন করে নিচে ওয়াটস অ্যাপ বা মেসেঞ্জারের মধ্যে সরাসরি পেষ্ট করতে পারবেন।

২৬. আপনার ফোনের অপশনের মধ্যে ডিসপ্লে অপশনে গিয়ে সব অ্যাপ এর জন্য ডার্ক মুড অন করতে পারবেন এবং আপনার ফোনের ব্যাটারি বেশি সময়ের জন্য কাজ করাতে পারবেন।

২৫. থার্ড পার্টি অ্যাপ গুলোতে ডার্ক মুড অন না ও হতে পারে তাই আপনি তাও ঠিক করতে পারবেন, তার জন্য আপনার গুগল ক্রোমে। যেতে হবে তার পরে সার্চের জায়গায় chrome://flags লিখে সার্চ করতে হবে। সেখান থেকে experiment অপশন টি এনাবল করতে হবে।

২৪. মেসেঞ্জারের অপশনে গিয়ে আপনি সেখান থেকে অ্যাপ টির ডার্ক মুড অন করতে পারবেন খুব সহজেই।

২৩. আপনি যদি সেমসাং উজার হন তাহলে এই ট্রিক আপনারই জন্য, আপনি সেটিং থেকে ডার্ক মুড কে সময় উপযোগী করে অন কিংবা অফ করতে পারবেন।

২২. আপনার ফোনের নোটিফিকেশন বার কে চাইলেই বিভিন্ন অ্যাপ এর সাহায্য নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। প্লে স্টোরের মধ্যে এমন অনেক আপ্লিকেশন পেয়ে যাবেন।

২১. আপনার ফোন কে দেখতে আরো মার্জিত করে তুলতে ব্যাবহার করতে পারেন বিভিন্ন ওয়ালপেপার অ্যাপ যা সার্চ করলেই প্লে স্টোরে।পেয়ে যাবেন। সেখান থেকে পছন্দ মত অ্যাপ টি ব্যবহার করে আপনি আপনার ফোনকে আরো সুন্দর করে তুলতে পারেন।

২০. এন্ড্রয়েড ১০ এর হোম বাটনে হোল্ড করে ট্যাপ করে রাখলে স্ক্রিনশট নিতে পারবেন এবং তা সাথে সাথেই ক্রোপ করে শেয়ার করতে পারবেন।

১৯. গুগলের এসিস্ট্যান্ট টা জানান্ট কোম্পানি গুগল বেশ ভালোভাবে আপডেট করেছেন, চাইলে যে কোনো বিশেষ কিছু মাইক্রো ফোনের মাধ্যমে বলে সার্চ করতে পারবেন।

১৮. যে কোনো গান এর বেপারে বা গান খোজার জন্য ব্যবহার করতে পারবেন অথবা

১৭. কোনো মাইন্ড গেইম খেলতে পারবেন এসিস্ট্যান্ট টির সাথে, এটি এমন ভাবে কাস্টমাইজ করা যে সাথে সাথে আপনার ডাকে সাড়া দিবে এই গুগল এসিস্ট্যান্ট টি।

১৬. The game of Castle নামের একটি সারফেস পেয়ে যাবেন এসিস্ট্যান্ট টিতে।

১৫. আপনার মন খারাপের সময়ে যদি এসিস্ট্যান্ট টিকে কমান্ড করেন যে, tell me something Funny তবে আপনার জন্য সেটি কিছু জোক্স নিয়ে আসবে এক্সপ্রেশন এর সাথে যা আপনার মন কে ভালো করার বেশ কাজে লাগবে।

১৪. এটিতে আপনি আপনার যেকোনো ইভেন্ট এর রিমাইন্ডার দিতে পারবেন নিজের মতো করে।

১৩. Notify buddy অ্যাপ টি ব্যবহার করে আপনার নোটিফিকেশন লাইট এর কালার পরিবর্তন করতে পারবেন নিজের ইচ্ছা মতো।

১২. আপনার ফিংগার প্রিন্ট সেন্সরের উপর আঙুল রেখে আপনি বিভিন্ন অ্যাপ এর সাহায্য নিয়ে আপনার ভিপি মাপতে পারবেন, প্রোফেশনাল ডক্টরিস্ট এর মতো।

১১. Face pose অ্যাপটি ব্যবহার করে আপনি আপনার যে কোনো অ্যাপ বা গেইম সাথে সাথে পোউস করতে পারবেন আপনার ফেস ডিরেকশন অন্য দিকে চেঞ্জ করে।

১০. যারা জিবোর্ড ব্যবহার করেন তারা চাইলেই ইন্টার কি টি প্রেস করে কিবোর্ড টির সাইজ ছোট করে সুবিধা মোতাবেক টাইপ করতে পারবেন।

৯. আরো সুবিধা পাচ্ছেন মোবাইল এর স্কিনের যে কোনো স্থানে নিয়ে টাইপ করার ব্যবস্থা, তার জন্যে ৩ডট অপশন টিতে ক্লিক করে সেখান থেকে কাস্টমাইস করতে পারবেন।

৮. কীবোর্ড এর অপশন থেকে আরো।দারুণ কিছু ফিচার পেয়ে যাবেন যা আপনার ইচ্ছামত সুবিধা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। অক্ষর গুলো ছোট বড় করা থেকে শুরু করে থিম চেঞ্জ সব কিছু করে কীবোর্ড কে করে নিন সহজ ও সুবিধা যোগ্য।

৭. কিবোর্ড ব্যবহার করতে হলে রেকমেন্ড থাকবে জী-বোর্ড ব্যবহারের, হরেক রকমের সুন্দর থিম দিলে টাইপিং এর অন্য রকম এক আনন্দ পাওয়া যায়।

৬. এন্ড্রয়েড ১০ এর অন্যতম ফিচার হলো,কারো ফোনে আসলে তখন উপর করে রেখে দিলেই তা রিজেক্ট হয়ে যায় খুবই সহজে।

৫. মাল্টি টাস্কিং কী তে ডাবল ট্যাপ করলে আগের অ্যাপ এ চলে যাবে যা খুবই সহজলভ্য একটি ব্যপার এন্ড্রয়েড উজার দের জন্য।

৪. হোম স্ক্রিনে অনেক গুলো অ্যাপ একত্রিত করে একটি সাবফোল্ডার তৈরি করে রাখতে পারের ব্যবহার করার সুবিধার্থে।

৩. আপনার ফোনের সব গুলো আইকন আপনি চাইলেই একটি অ্যাপ এর সাহায্যে পরিবর্তন করতে পারবেন, তার জন্য প্লে স্টোরে গিয়ে অনেক অ্যাপ পেয়ে যাবেন আইকন লিখে সার্চ করলে।

২. প্লে স্টোর থেকে যেকোনো লাইভ ওয়ালপেপার এর অ্যাপ ইন্সটল করে হোম স্ক্রিনে সেট করে আপনার ফোনকে আরো সুন্দর করে তুলতে পারেন।

১. সর্বশেষ Vimos অ্যাপটি ব্যবহার করে আপনি চাইলে এন্ড্রয়েডের স্ক্রিনে আরো একটি স্ক্রিন রান করতে পারবেন।অ্যাপটির লিংক শুরুতেই দেয়া ইউজ করে দেখতে পারেন।



0 komentar

Post a Comment