Wednesday, October 9, 2019

জেনে নিন ১০ টি গোপন অ্যানড্রয়েড ফিচার

দশটি গোপন অ্যানড্রয়েড ফিচার 

প্রযুক্তি দিন দিন বেশ উন্নত হচ্ছে এবং তার পিছনে বিশেষ ভুমিকা রাখছে স্মার্টফোন বা অ্যানড্রয়েড ফোন।কালের বিবর্তনের সাথে যুক্ত হচ্ছে অত্যাধুনিক নতুন নতুন ফিচার যা আমদের দৈনন্দিন দিনের কাজ কে করে দিচ্ছে আরো সহজতর। তবে চলুন আজ জেনে নেয়া যাক এমন নতুন ১০ টি অ্যানড্রয়েড ফিচার যা আপনার ফোনকে করে তুলবে আরো বেশী এডভান্স-

1. Uninstall Multiple Apps:

আমাদের অ্যানড্রয়েড ফোনে প্রায়ই অনেক অ্যাপস বিশেষ করে থার্ড পার্টি অ্যাপস  গুলো ফোনের ইন্টারনাল স্টোরেজ বা মেমোরিতে প্রচুর পরিমাণে জায়গা দখল করে থাকে। এগুলো কে একটি একটি করে ডিলিট করা খুবই বিরক্তিকর।তাই আপনি একসাথে অনেক গুলো অ্যাপস কে আন-ইন্সটল করতে চাইলে প্রথমে গুগল প্লে-স্টোরে যাবেন।তার পরে মাই অ্যাপস এন্ড গেমসে যাবেন, সেখান থেকে ইন্সটল্ড (Installed) ট্যাব টি খুললে দেখতে পাবেন যে আপনি স্টোরেজ (Storage) নামের একটি অপশন খুজে পেয়েছেন। এবার সেখান থেকে আপনি চাইলে অনেক গুলো অ্যাপ কে একসাথে ডিলিট বা আন-ইন্সটল (Uninstall)  করতে পারছেন।

2. Silent Notification:

আপনি যদি কোনো নোটিফিকেশনের সাউন্ড এর কারণে বিরক্ত হয়ে থাকেন এবং এটা কে সাইলেন্ট করতে চান তাহলে আপনি পারবেন। এন্ড্রয়েড ১০ (Android 10) এ এই সুবিধা টি যুক্ত করা হয়েছে। নোটিফিকেশন বারে গিয়ে যে নোটিফিকেশন টি আপনি সাইলেন্ট করতে চান তাতে ট্যাপ করে হোল্ড করুন দেখবেন আপনার ফোন এর নোটিফিকেশন স্ক্রিনে সাইলেন্ট করে অপশন চলে আসবে, আপনি চাইলে সহজেই তা সাইলেন্ট করতে পারবেন।

3. Clear storage using chrome:

ক্রোম ব্রাউজার থেকে আপনি চাইলেও আপনার স্টোরেজ ফউল হয়ে গেলে তা ডিলিট করে কাটতে পারবেন। অনেক সময় অনেক ওয়েব সাইট প্রচুর পরিমাণে জায়গা দখল করে থাকে। তার জন্য আপনার প্রথমে ক্রোম ব্রাউসার ওপেন করতে হবে তারপরে তার সাইট সেটিংস এই অপশনটিতে যেতে হবে। সেখানে স্টোরেজে ক্লিক করে আপনার ইচ্ছা মত ডিলিট করে আপনার ফোনকে আরো দ্রুত গতির করতে পারবেন।

4. Dark mode in all apps:  

এন্ড্রয়েড ১০ এ একটি নতুন ফিচার যোগ করা হয়েছে যার মাধ্যমে আপনি চাইলে সব অ্যাপ গুলো তে ডার্ক মুড অন করতে পারবেন যা সত্যিই অসাধারণ, তার জন্য আপনাকে যা করতে হবে তা হলো ফোনের অপশনে গিয়ে নিচের দিকে স্ক্রোল করুন তারপরে ডেভেলপার অপশন করে একটি অপশন দেখতে পাবেন, তাতে ক্লিক করে আরো নিচের দিকে স্ক্রোল করুন দেখতে পাবেন (Override-Force-Dark) ওভার রাইডে ফোর্রস ডার্ক করে একটি অপশন। তাতে একটি ক্লিক করলেই আপনার ফোনের সকল অ্যাপস গুলোর ডার্ক মুড অন হয়ে গিয়েছে।

5. Capitalize words quickly: 

আপনি যদি আপনার ফোনে জী-বোর্ড বা গুগল কি-বোর্ড ব্যাবহার করে থাকেন তাহলে আজ আমি আপনাকে একটি নতুন ফিচারের কথা বলছি। আপনি শর্টকাটে একটি বাক্যকে ছোট বা বড় অক্ষরে পরিণত করতে পারবেন খুবই সহজে।তার জন্য একটি সেন্টেন্স লিখে তা সিলেক্ট করে শিফট বাটনে ট্যাপ করলেই সব গুলো অক্ষর বড় হয়ে যাবে, আবার শিফট বাটন ট্যাপ করলে তা ছোট অক্ষরে রূপান্তরিত হবে যা আপনার সময়কে অনেকাংশে বাচিয়ে দিবে।

6. Set timers on websites:

আপনি যদি কোন অ্যাপ বেশী পরিমাণে ব্যাবহার করে থাকেন তাহলে আপনি সেটিংস থেকে ফোনের যে কোনো অ্যাপ এর টাইমার সেট করে নিতে পারবেন। তার জন্য আপনাকে সেটিংস  এ গিয়ে Digital Wellbieng অপশন থেকে Dashboard অপশনটি ক্লিক করতে হবে, তারপরে সেখান থেকে যে কোনো অ্যাপ এর টাইমার আপনি চাইলে নিজের মন মতো করে সেট করে নিতে পারবেন।

7. Quite Notification:



যে কোনো ওয়েবসাইট থেকে এই পোপ-আপটা বেশ বিরক্তিকর। আমরা এখন জানবো কি করে এটা কে বন্ধ করা যায়। আপনার ক্রোম ব্রাউসার ওপেন করে তাতে সার্চ করুন chrome://flags তার পরে আপনি একটি সার্চবার দেখতে পাবেন তাতে সার্চ করুন Quieter Notification prompts সার্চ করলে অপশনটি আপনার সামনে আসবে, আপনি জাস্ট Default টাকে ট্যাপ করলেই দেখতে পাবেন Enable এই অপশন টি। তাতে ট্যাপ করে ইনাবল করে দিন প্রবলেম সলভ।

8. Battery saver:

আপনি আপনার ফোনকে বেশীক্ষন যাবত ব্যাবহার করতে চাইলে আপনি আপনার ফোনের সেটিংস এ গিয়ে ব্যাটারি সেভিংস এ ট্যাপ করে তা ইনাবল করতে পারেন তাহলে আপনার ফোন আগের থেকে বেশী সময় ধরে চার্জ জমা রাখতে পারবে এবং আপনার প্রয়োজনীয় কাজ করতে পারবেন খুব সহজেই।

9. Street view layer:

গুগল প্লে স্টোর থেকে ম্যাপ্স অ্যাপ টি ইন্সটল করলে আশা করি আপনার কোথাও যাতায়াতের সমস্যা থাকবে না। কারন আপনে চাইলেই আপনি কোন রাস্তায় আছেন তার ছবি আপনার স্মার্ট ফোনের এই অ্যাপ টি তে দেখতে পাবেন।

10. Theming Options:

নতুন এন্ড্রয়েড আমাদের জন্য কিছু ভালো ফিচার নিয়ে এসেছে তার মধ্যে থিমিং অপশন গুলো অন্যতম।আমরা ফোনের সেটিংসে গিয়ে তারপরে ডেভেলপার অপশনে ট্যাপ করে ক্রোল ডাউন করে সবার শেষে ৩ টি অপশন পেয়ে যাবো যার মাধ্যমে আমরা ছোট ছোট কিছু থিম কাস্টমাইজ করতে পারবো নিজেদের মতো করে।








0 komentar

Post a Comment